দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
যুবলীগ নেতা খালেদ মাহমুদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মুদ্রাপাচার আইনে তিনটি মামলা দায়ের

যুবলীগ নেতা খালেদ মাহমুদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মুদ্রাপাচার আইনে তিনটি মামলা দায়ের

ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): রাজধানীতে জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মুদ্রাপাচার আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. মিজানুর রহমান ভূঁইয়া আজ বাসসকে একথা জানান।

তিনি বলেন, এলিট ফোর্স র‌্যাব সদস্যরা বুধবার খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে গুলশান থানায় হস্তান্তর করে এই মামলাগুলো দায়ের করে।

পুলিশ জানিয়েছে, খালেদ মাহমুদ ভূঁইয়ার ১৪ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তার বিরুদ্ধে করা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে থানার পরিদর্শক মো. আমিনুল ইসলাম আদালতে রিমান্ড আবেদন করেন।

আমিনুল ইসলাম বলেন, অস্ত্র ও মাদকের পৃথক দুই মামলায় তার ৭দিন করে ১৪দিনের পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে আবেদন করেছি।

বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে গুলশান ২ নম্বরের নিজ বাসা থেকে র‌্যাব সদস্যরা খালেদকে আটক করেন। এসময় তার কাছ থেকে একটি অবৈধ পিস্তল, ছয় রাউন্ড গুলি, একটি শর্টগান ও ইয়াবা উদ্ধার করে। এছাড়া নগদ ১০ লাখ ৩৪ হাজার টাকা ও ৫ থেকে ৬ লাখ মূল্যের বিদেশী ডলার পাওয়া যায়। এছাড়া তার কাছ থেকে মোট ৩টি অস্ত্র উদ্ধার করা হয়। যার একটি লাইসেন্সবিহীন, অপর দুটি লাইসেন্সের শর্তভঙ্গ করে রাখা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT