দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, তা নিয়েই এগিয়ে যেতে হবে : আমীর খসরু

যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, তা নিয়েই এগিয়ে যেতে হবে : আমীর খসরু

ঢাকা, ০৯ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে তা নিয়েই এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

 

ব্রিফিংয়ে আমীর খসরু বলেন, ম্যান্ডেটবিহীন রাজনৈতিক দলগুলোকে সব সমস্যার সমাধানে দায়িত্ব দেয়নি দেশের জনগণ৷ যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে তা নিয়েই এগিয়ে যেতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে যতটুকু ঐকমত্য হবে, তার বাইরে যাওয়ার সুযোগ নাই। সেটা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আর যে বিষয়ে ঐকমত্য হবে না, সেগুলো আগামী নির্বাচনের পর সমাধান হবে।

 

তিনি বলেন, বিএনপির দেওয়া অনেক বিষয় আছে, যেখানে ঐকমত্য আসেনি। আমরা তা মেনে নিয়েছি। তাই সব দলেরও মেনে নেওয়া উচিত।

 

দলের প্রার্থী দেওয়ার প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, কোন দল কী করছে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। তবে বিএনপি কবে প্রার্থী ঘোষণা করবে, তা সময় হলে জানা যাবে। বিএনপি একটা বড় দল, এখানে একাধিক প্রার্থিতার প্রত্যাশা করবেই। দল যাকে ভালো মনে করবে তাকে সবাই সমর্থন দেবে।

 

আওয়ামী লীগ নেতার সঙ্গে ৩ রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো দেশের রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে বিএনপির মাথাব্যথা নেই। যে কারও সঙ্গে যে কারও বৈঠক হতেই পারে।

 

এর আগে সকালে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে বৈঠকে বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে বিএনপি নেতা আমীর খসরু জানান, বাংলাদেশ জার্মানির আগামী দিনের সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT