দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত সেই চিকিৎসককে অব্যাহতি দিয়েছে পপুলার হাসপাতাল কর্তৃপক্ষ

যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত সেই চিকিৎসককে অব্যাহতি দিয়েছে পপুলার হাসপাতাল কর্তৃপক্ষ

ঢাকা, ১৭ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): যৌন হয়রানির অভিযোগ ওঠায় হাসপাতাল থেকে অভিযুক্ত চিকিৎসক শওকত হায়দারকে অব্যাহতি দিয়েছে পপুলার হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এখন থেকে তিনি পপুলারে রোগী দেখতে পারবেন না। আজ সোমবার বিকালে পপুলার হাসপাতালের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান অচিন্ত কুমার নাগ বলেন, ‘শওকত হায়দার আমাদের এখানে ফুলটাইম চিকিৎসক ছিলেন না। তিনি সপ্তাহে দুদিন আমাদের এখানে বসতেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে আর চেম্বারে বসতে দেব না।’

শনিবার রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর গালে ব্রন দেখতে গিয়ে চুমু দেন চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ এবং লেজার কসমেটিক সার্জন শওকত হায়দার। বিষয়টি নিয়ে ওই ছাত্রী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। ওই তরুণী ও চিকিৎসকের কথোপকথনের একটি অডিও রেকর্ড এরই মধ্যে সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ওই রেকর্ড অনুযায়ী, মেয়েটি যখন তার গালে চুমু দেওয়ার কারণ জানতে চান, তখন পুরুষ কণ্ঠে একজন বলেন, গালে ইনফেকশন আছে কি না, এটা বুঝতে তিনি চুমু দিয়েছেন।

রবিবার ওই তরুণী জানান, চলতি বছরের জানুয়ারি মাসে ত্বকে ব্রণের সমস্যা নিয়ে পরিচিত একজনের রেফারেন্সে প্রথমবার পপুলার হাসপাতালের ওই ডাক্তারের কাছে যান তিনি। পরবর্তী সময়ে চিকিৎসার প্রয়োজনে আরও কয়েকবার প্রায় বাবার বয়সী ডাক্তারের কাছে যান তিনি। সর্বশেষ গত শনিবার দুপুরে ওই তরুণী ডা. শওকতকে জানান তার ত্বকের সমস্যা আবার বেড়েছে, রাতে তিনি চেম্বারে বসবেন কি না? এসময় ওই ডাক্তার চেম্বারেই আছেন জানিয়ে মেয়েটিকে তখনই যেতে বলেন। পরে ডাক্তারের চেম্বারে গিয়ে ওই তরুণী জানতে চান তার সমস্যার কোনো স্থায়ী সমাধান আছে কি না। এসময় সেই ডা. শওকত বলেন, যদি চাইলে একটি ইনজেকশন দেয়া যেতে পারে। তবে ইনজেকশনটি কোমরে দিতে হবে। মেয়েটির ইতস্ততভাব দেখে ওই ডাক্তার তাকে বলেন, কাপড়ের উপর দিয়েই ইনজেকশন দেয়া যাবে।

মেয়েটি তার অভিযোগে জানান, ইনজেকশন দিতে রাজি হয়ে পেসেন্ট টেবিলে শুলে ওই ডাক্তার মেয়েটির বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিতে থাকেন। মেয়েটি প্রতিবাদ করলে তিনি বলেন, কোথায় ইনজেকশন দিলে ভালো হয় তা চেক করে দেখছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT