দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রক্ত পরীক্ষা করে বাড়ি যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী

রক্ত পরীক্ষা করে বাড়ি যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঢাকা, ০৮ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে ঈদে বাড়ি যাওয়ার আগে জ্বরে আক্রান্ত ব্যক্তিদের রক্ত পরীক্ষা করে ঢাকা ছাড়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রী এই পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে গণভবনে প্রথমেই ডেঙ্গু বিষয়ে জানতে চেয়েছেন। তার প্রশ্ন ডেঙ্গু নিয়ন্ত্রণে কার কী কাজ। তিনি লন্ডনে থাকা অবস্থায়ও প্রতিদিন ডেঙ্গু বিষয়ে খোঁজখবর নিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন।’

কাদের বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়ে বলেছেন- এখন একটাই কাজ প্রাণঘাতী এই ডেঙ্গু নির্মূল করতে হবে। আমাদের বাসা-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সেইসঙ্গে বন্যার্ত মানুষের সহায়তায় কাজ করতে হবে। আমরা ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী এবং বন্যার্তদের পাশে ২৪ ঘণ্টাই আছি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ঈদে যারা ঘরে ফিরবেন, সবাই যেন সতর্ক, সচেতন থাকেন। যাদের মাথাব্যথা করবে, বমি বমি ভাব হবে, খাওয়ার ইচ্ছে থাকবে না, শরীরে জ্বর জ্বর ভাব থাকবে, তারা রক্ত পরীক্ষা করে এলাকায় বা ঘরের দিকে, গৃহযাত্রা করবেন- এটা আপনাদের সকলের কাছে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আহ্বান।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক যুগের বেশি সময় কারাগার ছিলেন। এ সময় বেগম মুজিব শুধু পরিবারকেই সামলাননি, সেইসঙ্গে আওয়ামী পরিবারকেও সামলে নিয়েছেন। সেই দুঃসময়ে তিনি আওয়ামী লীগের তহবিল পর্যন্ত সরবরাহ করেছেন। বেগম মুজিবের অনুপ্রেরণা এবং সহযোগিতায়ই শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন। তার অবদান কোনোভাবেই অনস্বীকার্য নয়। তিনি নেপথ্যে থেকে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ এবং দেশের জন্য কাজ করেছেন। তিনি বাঙালি জাতির বীরমাতা।’

বিরোধী দলের ভূমিকার বিষয়ে কাদের বলেন, আপনারা সরকারের সমালোচনা করছেন, কিন্তু সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগী এবং বন্যার্তদের জন্য প্রেস ব্রিফিং ও লিফলেট বিতরণ ছাড়া কোনো উদ্যোগ গ্রহণ করেছেন? আপনারা আগে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করুন, তারপর সরকারের সমালোচনা করবেন।

সভাশেষে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধ সামগ্রী বিতরণ এবং বন্যার্ত অসহায়-সুবিধাবঞ্চিতদের মাঝে শাড়ি, লুঙ্গি, মশারি এবং ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT