দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রঞ্জি ট্রফিতে কোহলি : দিল্লি স্টেডিয়ামের ভিড় প্রত্যাশা ছাপিয়ে গেল

রঞ্জি ট্রফিতে কোহলি : দিল্লি স্টেডিয়ামের ভিড় প্রত্যাশা ছাপিয়ে গেল

স্পোর্টস ডেস্ক, ৩১ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): এক যুগ পর ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফি খেলতে নেমেছেন বিরাট কোহলি। আর তাতেই বিপাকে পড়েছে আয়োজকরা। বিরাটের ম্যাচ দেখতে হাজার হাজার দর্শক মাঠে থাকবেন, সেটা প্রত্যাশিতই ছিল। কিন্তু দিল্লি স্টেডিয়ামের ভিড় প্রত্যাশা ছাপিয়ে গেল।

 

যার জেরে বিশৃঙ্খলা দেখা গেল। কার্যত পদপিষ্ট হয়েছেন অনেকে। দেশটির গণমাধ্যমের প্রতিবেদন বলছে, খেলা শুরুর পরও দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের বাইরে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

 

কোহলির ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজার হাজার দর্শক মাঠে থাকবেন, সেটা প্রত্যাশিতই ছিল। এমন পরিস্থিতি মাথায় রেখেই ভিড় সামলাতে আগে থেকেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল ডিডিসিএ। কিন্তু তাতেও নিয়ন্ত্রণ করা যায়নি।

 

দেশটির গণমাধ্যমের প্রতিবেদন বলছে, স্থানীয় সময় সকাল আটটা থেকে স্টেডিয়ামে ভিড় জমানো শুরু করেন সমর্থকরা। এদিন দর্শকের চাপ সামলাতে অতিরিক্ত দুটি গেট খোলা হয় স্টেডিয়ামের। ১৬ এবং ১৭ নম্বর গেট শেষ মুহূর্তে খোলা হয়। ফলে হঠাৎ ওই গেটের দিকে ছুটতে শুরু করেন দর্শকরা। যার ফলে হুড়োহুড়ি পড়ে যায়। বেশ কয়েকজন সমর্থক আহত হন। কয়েকটি বাইক ক্ষতিগ্রস্ত হয়। স্টেডিয়ামের ভেতরেও ভিড় সামলাতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়। শেষ মুহূর্তে একাধিক গ্যালারিও খুলতে হয়।

 

দীর্ঘ ১২ বছর পর রঞ্জি ট্রফিতে ফিরছেন বিরাট কোহলি। সে কারণেই দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। খেলার প্রথম দিনেই অন্তত ১০ হাজার দর্শক স্টেডিয়ামে এসেছেন বলে প্রাথমিকভাবে অনুমান। বিরাট ভিড় সামলাতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছে দিল্লির ক্রিকেট সংস্থা। তাতেও এড়ানো গেল না বিশৃঙ্খলা।

 

প্রথমে ঠিক ছিল এই ম্যাচ লাইভ স্ট্রিমিং করানো হবে না। বিসিসিআই জানায়, গ্রুপ পর্বের তিনটি ম্যাচ সরাসরি সম্প্রচার হবে জিও সিনেমায়। কর্নাটক বনাম হরিয়ানা, বাংলা বনাম পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীর বনাম বরোদা। কিন্তু কোহলিকে ঘিরে সমর্থকদের উন্মাদনের কথা ভেবে শেষবেলায় সেই সূচিতে বদল করা হয়েছে। তড়িঘড়ি জিওসিনেমা দিল্লি বনাম রেলওয়েজ ম্যাচ দেখানোর উদ্যোগ নিয়েছে। ম্যাচটি দেখাও যাচ্ছে জিওসিনেমায়। তাও স্টেডিয়ামে ভিড় জমাচ্ছেন দর্শকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT