দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

রমজান মাসের চাঁদ দেখা গেছে,  কাল থেকে রোজা শুরু

ঢাকা, ২৪ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): দেশের আকাশে ১৪৪১ হিজরির পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার থেকে শুরু হবে রোজা। আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

চাঁদ দেখা যাওয়ায় আজ রাত থেকেই শুরু হচ্ছে তারাবির নামাজ। ভোররাতে খেতে হবে সেহেরি। তবে মহামারি করোনাভাইরাসের কারণে এবার ভিন্ন চেহারায় পালিত হচ্ছে রোজা। সরকারের পক্ষ থেকে সবাইকে নিজ নিজ বাসায় তারাবির নামাজ আদায়ের অনুরোধ করা হয়েছে। মসজিদে তারাবি হলেও সেখানে দুই হাফেজসহ ১২ জনের বেশি মুসল্লি যোগ দিতে পারবে না বলে বিধিনিষেধ রয়েছে সরকারের পক্ষ থেকে।

এবার ইফতারের পসরা সাজিয়ে বসবেন না দোকানিরা। সবধরনের ইফতার মাহফিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ধর্ম মন্ত্রণালয়।

শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই এক ভিন্ন চেহারায় এবার রোজা এসেছে। আজ শুক্রবার থেকেই মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশির ভাগ দেশে রোজা শুরু হয়েছে। প্রায় সব দেশেই জনসাধারণের জন্য বন্ধ রয়েছে তারাবি ও জামাতে নামাজের সুযোগ। পবিত্র মক্কা ও মদিনায় তারাবির নামাজ হচ্ছে সীমিত আকারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT