দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রাঙামাটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মানববন্ধন

রাঙামাটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মানববন্ধন

রাঙামাটি, ০২ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ সকালে ১১ টায় রাঙামাটি সদরস্থ ভেদভেদী বিদ্যুৎ বিতরণ ও বিপণন নির্বাহী প্রকৌশলীর কার্যালয় এর সামনে বিদ্যুৎ বিভাগের দায়িত্ব অবহেলার অবসান ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটি।

 

অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাঙামটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর চাকমা, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্যামল চৌধুরী,মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. আব্দুল মান্নান রানা।এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সভপতি ও পার্টির কেন্দ্রীয় সদস্য নির্মল বড়ুয়া মিলন। সঞ্চলনা করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা।

 

এসময়  নির্মল বড়ুয়া বলেন, রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তার শতভাগ চলে যায় জাতীয় গ্রিডে।এতে রাঙামাটি জেলার জনগণ বিদ্যুৎ পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে।রাঙামাটি জেলার সকল বিদ্যুৎ গ্রাহকদের পক্ষে আমরা রাঙামাটি বিদ্যুৎ বিতরণ ও বিপণন নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর কাছে দাবি করেন, এবার থেকে কোন এলাকায় কখন লোডশেডিং দিবেন তার তালিকা কমপক্ষে ১মাস আগে থেকে প্রকাশ করতে হবে।

 

লাইনম্যানরা বিদ্যুৎ সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে চা-নাস্তা খাওয়ার নামে যে টাকা গ্রহন করে তা নেয়া বন্ধ  করতে হবে।

 

রাঙামাটি বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের জরুরী টেলিফোন সেবা সচল রাখার দাবি জানান।সাথে রাঙামাটি বিদ্যুৎ বিতরণ ও বিপণন নির্বাহী প্রকৌশলীর তার নিজের মোবাইলটি বন্ধ না রাখার পরামর্শ দেন তিনি।

 

এতে আরো প্রতিয়মান হয় যে, বিগত ২৯ আগষ্ট ঢাকার কাকরাইলে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেন তিনি আশা করেন নূর দ্রুত আশংকামুক্ত হবেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।তিনি নূরসহ গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং বলেন, পরিকল্পিতভাবেই যে আক্রমণ সংঘটিত হয়েছে তা স্পষ্ট।

 

তিনি বলেন, যেসব মহল দেশকে ক্রমান্বয়ে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায় এবং আগামী নির্বাচন ও দেশের গণতান্ত্রিক উত্তরণকে বাঁধাগ্রস্ত করতে চায় তারা এই সহিংসতার সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা দরকার।

 

তিনি আশা করেন দ্রুত এই ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য  তদন্ত করতে হবে, দায়ী ব্যক্তিরা চিহ্নিত হবেন এবং আইনের আওতায় তাদের উপযুক্ত বিচার নিশ্চিত করতে আন্তর্বর্তীকালিন সরকারের নিকট দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT