দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রাঙামাটি জেলা পরিষদে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুদক

রাঙামাটি জেলা পরিষদে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুদক

রাঙ্গামাটি, ১৭ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বুধবার (১৭ই সেপ্টেম্বর) সকালে রাঙামাটি জেলা পরিষদে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহেদ কামালের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

এ অভিযানে দুদক কর্মকর্তারা জেলা পরিষদের বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন কিন্তু অভিযোগ উঠেছে যে জেলা পরিষদ কর্তৃপক্ষের পক্ষ থেকে চাহিদা অনুযায়ী সব নথি দুদক টিমের কাছে উপস্থাপন করতে পারেনি।এরপর দুদক কর্মকর্তারা আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রয়োজনীয় সব নথি দুদক কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেন।

 

দুদক কর্মকর্তারা জানান, টেন্ডারবাজি, ঘুষ গ্রহণ, চাঁদার জন্য বিল আটকে রাখা এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিসে অনুপস্থিত থাকার মতো গুরুতর অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। প্রাথমিক অনুসন্ধানে এসব অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। অভিযানের সময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদারসহ অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত ছিলেন।

 

এ বিষয়ে দুদকের উপ-পরিচালক জাহেদ কামাল বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি এবং ঘুষ গ্রহণের মতো বিভিন্ন অভিযোগে আমরা অভিযান চালিয়েছি। আমাদের অনুসন্ধানে অভিযোগগুলোর সত্যতা মিলেছে। প্রয়োজনীয় নথিপত্র হাতে পাওয়ার পর সেগুলো বিশ্লেষণ করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT