দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রাজধানীতে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা নজর কেড়েছে

রাজধানীতে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা নজর কেড়েছে

ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা নজর কেড়েছে। রমনা থেকে ধানমণ্ডি—লম্বা পথে এই শোভাযাত্রায় আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখা গেছে নানান সাজে। শনিবার দুপুর দুইটার দিকেই রাজধানীর রমনা গেটে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে শুরু হতে শুরু করেন। অনেকেরই গায়ে ছিল এই রকম বাহারি সাজ।

রমনা গেট থেকে বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে শুরু হয় বিজয় শোভাযাত্রা। এক ঘণ্টা পর সেটি গিয়ে পৌঁছায় ঐতিহাসিক ধানমণ্ডি ৩২ নম্বরে। সাত শতাধিক পিকআপ আর ট্রাক নিয়ে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেয়। এছাড়া হাজারো নেতাকর্মী পায়ে হেঁটে শোভাযাত্রায় ছিলেন।

তাদের মধ্যে কাউকে দেখা গেছে, বঙ্গবন্ধুর সাজে। আবার কেউবা সেজেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউকে দেখা গেল, হাতির পিঠি চড়ে উড়াচ্ছেন জাতীয় পতাকা। আবার কেউবা কুঁড়েঘর বানিয়ে মুক্তিযোদ্ধাদের খাবার দিচ্ছেন। কেউ আবার ঘোড়ার গাড়িতে করে ভাষণ দিচ্ছেন। আর কেউ বৈঠা বেয়ে নৌকা বয়ে নিয়ে চলেছেন। এছাড়াও ছিল বিভিন্ন রঙিন পোশাকে নেতাকর্মীদের অংশগ্রহণ।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজন করে এই বিজয় শোভাযাত্রার। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের; সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শাজাহান খান; যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, মাহবুবউল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম শোভাযাত্রায় অংশ নেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, ত্রাণ ও সমাক কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুরসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ শোভাযাত্রায় ছিলেন।

অন্যদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ,যুব মহিলা লীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শোভাযাত্রায় যোগ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT