দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রাজনীতিকদের সম্মানে এনডিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজনীতিকদের সম্মানে এনডিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকা, ৩০ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিল করেছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শান্তিনগরের স্কাই সিটি হোটেলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু তার মুক্তির জন্য আমরা রাজপথে আন্দোলন-সংগ্রাম গড়ে তুলতে পারিন। এজন্য আমরা কেউ জীবন উৎসর্গ করিনি, কারাবরণও করিনি। তাই আত্মসমালোচনার মাধ্যমে অতীতের ভুল-ত্রুটি শুধরে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে জনসম্পৃক্ত আন্দোলন করতে হবে। আমাদের আজ শপথ নিতে হবে যেন আন্দোলনের মধ্য দিয়ে আমরা অচিরেই দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে পারি।

এনডিপি চেয়ারম্যান ক্বারী মো. আবু তাহেরের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু, কেন্দ্রীয় নেতা রিয়াজউদ্দিন নসু, দেবাশীষ রায় মধু, তাবিথ আউয়াল, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, মো. ফরিদ উদ্দিন, জাগপার খন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, ডিএলের সাইফুদ্দিন মনি, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, এনডিপির শাহ নেওয়াজ খান প্রমুখ। ইফতারের আগে খালেদা জিয়ার সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT