দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রাজনীতিবিদদের দুর্নীতির ফল হলো দেশে গ্যাস সংকট : জ্বালানি উপদেষ্টা

রাজনীতিবিদদের দুর্নীতির ফল হলো দেশে গ্যাস সংকট : জ্বালানি উপদেষ্টা

ঢাকা, ১১ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): দেশে তীব্র গ্যাস সংকটকে রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ীদের অব্যবস্থাপনা ও দুর্নীতির ফল বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, বিপুল পরিমাণ অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়েছে, যার পেছনে এই প্রভাবশালী মহলের হাত রয়েছে। একইসঙ্গে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বাড়ানো হলেও অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন না বাড়ানোয় সংকট আরও ঘনীভূত হয়েছে।

 

আজ শনিবার সকালে রাজধানীর কারওয়ানবাজারের একটি হোটেলে ‘টেকসই এলপিজি অর্থনীতি গড়ে তোলা, পরিবেশগত প্রভাব মোকাবিলা এবং নিরাপত্তা জোরদার’ শীর্ষক পলিসি ডিসকাশন অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

 

খনিজ সম্পদ উপদেষ্টা জানান, রূপসা সহ অনেক নতুন বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের লাইন দেওয়া হয়েছে। অথচ দেশীয় গ্যাস উৎপাদনের সংস্থা বাপেক্স-এর মাধ্যমে নতুন কূপ খননের উদ্যোগ নেওয়া হলেও তার অগ্রগতি সন্তোষজনক নয়। এই ঘাটতি পূরণে গত বছর ৮৪ কার্গোর বিপরীতে এ বছর ১০৮ কার্গো এলএনজি আমদানি করতে হয়েছে।

 

এই পরিস্থিতিতে গ্যাস সংকটের বিকল্প হিসেবে এলপিজি-কে এগিয়ে আনার কথা বলেছেন ফাওজুল কবির খান। তিনি মনে করেন, ‘এলপিজি-র দাম ১ হাজার টাকার নিচে হওয়া উচিত।’ তবে এই দাম কমানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি দেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিদেশে টাকা পাচার ও সম্পদ অর্জনের না করে এলপিজি-র দাম কমানোর উদ্যোগ নিতে হবে।

 

তিনি আরও প্রস্তাব করেন, ভবিষ্যতের বিদ্যুৎ উৎপাদনেও এলপিজি ব্যবহার করা যেতে পারে, এবং এই লক্ষ্য অর্জনের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। ভোলা এবং অন্যান্য নতুন স্থানে গ্যাস পাওয়া গেলে বর্তমান সংকট কিছুটা দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

এর আগে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান স্পষ্টভাবে জানিয়ে দেন, বাসাবাড়িতে পাইপলাইনের মাধ্যমে আর কোনো গ্যাস সংযোগ দেওয়া হবে না। তিনি বলেন, পাইপলাইনের গ্যাস কেবল শিল্প-কারখানায় সরবরাহ করা হবে এবং গৃহস্থালি পর্যায়ে এলপিজি-কেই একমাত্র বিকল্প হিসেবে গ্রহণ করতে হবে। তিনি মানুষকে দ্রুত সিলিন্ডার গ্যাসে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT