দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নে ভিজিডি কার্ডের চাউল বিতরন উদ্বোধন

রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নে ভিজিডি কার্ডের চাউল বিতরন উদ্বোধন

আশরাফুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি-রাজবাড়ী, ২৪ জানুয়ারী ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ ” এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে গরীব,অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ভিজিডি কার্ডের মাধ্যমে  চাউল বিতরন কর্মসূচির উদ্বোধন করেছেন নবাবপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান   বাদশা আলমগীর। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নবাবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

চাউল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন কালে বাদশা আলমগীর বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন, ভিশন-২০৪১ বাস্তবায়নে বীর মুক্তিযোদ্ধা জননেতা জিল্লুল হাকিম এমপির সার্বিক দিক-নির্দেশনায় নবাবপুর ইউনিয়নকে আমি ক্ষুধা, দারিদ্র্য মুক্ত, স্বনির্ভর, ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।

এ সময় আরো উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের সদস্য  কামরুজ্জামান চাঁদ, আব্দুল কুদ্দুস, আবু তালেব,পলাশ কর, সংরক্ষিত মহিলা সদস্য আছমা বেগম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT