দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রাজশাহীতে আরও চারজনের করোনা শনাক্ত

রাজশাহীতে আরও চারজনের করোনা শনাক্ত

হেলথ ডেস্ক, ২৯ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  রাজশাহী জেলায় আরও চারজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ল্যাবে নমুনা পরীক্ষায় মঙ্গলবার (২৮ এপ্রিল) তাদের করোনা শনাক্ত হয়। মঙ্গলবার রাতে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি এই কোভিড-১৯ রোগীদের সম্পর্কে কিছু জানাতে চাননি। তাদের বাড়ি কোথায় সেটাও জানাননি।

তিনি বলেন, ‘আমি শুনলাম ঢাকায় পরীক্ষায় রাজশাহীর চারজনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি সিভিল সার্জনকেও জানানো হয়েছে। তিনিই এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারবেন।’

কথা বলতে জেলার সিভিল সার্জন ডা. এনামুল হককে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। তবে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে চারজনের ঠিকানা পাওয়া গেছে। এদের মধ্যে একজনের বাড়ি তানোর উপজেলার হাঁপানিয়া গ্রামে। অন্য দুজনের বাড়ি মোহনপুর উপজেলার তসোপাড়া ও হরিদাগাছি গ্রামে। অপরজন পবা উপজেলার এক স্বাস্থ্যকর্মী।

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা ল্যাব সূত্রে জানা গেছে, এখানে প্রতিদিন ৯৪টি নমুনা পরীক্ষার ব্যবস্থা আছে। কিন্তু অতিরিক্ত নমুনা এলে সেগুলো ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার রামেকের ল্যাবে ৯৪টি নমুনায় পরীক্ষা করতে দেয়া হয়। তবে ফলাফল এসেছে ৭৬টির। বাকি ১৮টি নমুনার গুণাগুণ নষ্ট হয়ে যাওয়ায় কোনো ফলাফল আসেনি। ফলাফল পাওয়া ৭৬টির মধ্যে ৭৫টিই নেগেটিভ। শুধু নওগাঁর সাপাহার উপজেলার এক ব্যক্তির করোনা পজিটিভ ফলাফল এসেছে।

রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। গত ২০ এপ্রিল পর্যন্ত মোট আটজন করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়। ২৬ এপ্রিল সন্ধ্যায় আরও একজন বৃদ্ধের করোনা শনাক্ত হয়। আর এ দিনই সকালে রাজশাহীর সংক্রমক ব্যাধি (আইডি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সী এক করোনা রোগী মারা যায়। জেলায় এখন করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১২ জন।

এ পর্যন্ত যারা শনাক্ত হয়েছেন তাদের সবার বাড়ি বিভিন্ন উপজেলায়। রাজশাহী মহানগরীতে করোনা আক্রান্ত কেউ শনাক্ত হননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT