দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রাজশাহীতে ২ করোনা রোগী শনাক্ত : রাজশাহী জেলা লকডাউন

রাজশাহীতে ২ করোনা রোগী শনাক্ত : রাজশাহী জেলা লকডাউন

হেলথ ডেস্ক, ১৪ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): কোভিড-১৯ রোগের দুইজন রোগী শনাক্ত হওয়ার পর পরিস্থিতি মোকাবিলায় রাজশাহী জেলাকে আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। জেলা প্রশাসক হামিদুল হক মঙ্গলবার সকালে এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন। মঙ্গলবার সকাল ১০টা থেকেই জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-নারায়ণগঞ্জে করোনা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাই ঢাকা-নারায়ণগঞ্জ থেকে বিপুল মানুষের রাজশাহী আসার প্রবণতা দেখা দিয়েছে। ইতোমধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ থেকে রাজশাহীতে আসা দুই ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। তাই সিভিল সার্জনের সুপারিশ এবং জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত সকল সংস্থার মতামতের ভিত্তিতে করোনা সংক্রমণ প্রতিরোধ করার জন্য রাজশাহী জেলাকে লকডাউন করা হলে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে।

লকডাউন চলাকালে রাজশাহীর সঙ্গে অন্য জেলার প্রবেশ ও বের হওয়ার সকল প্রকার রাস্তাঘাট বা অন্য কোনো পথে কেউ বের হতে পারবেন না। একইভাবে জেলার বাইরে থেকেও কেউ রাজশাহী প্রবেশ করতে পারবেন না। সকল ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য-খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং সেবা, মোবাইল ব্যাংকিং, ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী লকডাউনের আওতামুক্ত থাকবে।

এর আগে গত ৬ এপ্রিল করোনা পরিস্থিতি মোকাবিলার বিভাগীয় সমন্বয় কমিটির সভা শেষে রাজশাহীতে অঘোষিত লকডাউন শুরু হয়। রাজশাহী জেলায় প্রবেশ এবং বের হওয়ায় কড়াকড়ি আরোপ করা হয় সেদিন থেকেই। আর আগে থেকে গণপরিবহন বন্ধ থাকলেও নানা কৌশলে রাজশাহী আসছিলেন মানুষ। এরই মধ্যে ঢাকা থেকে রাজশাহীর পুঠিয়া উপজেলায় আসা এক ব্যক্তির করোনা শনাক্ত হয় গত রবিবার। আর নারায়ণগঞ্জ থেকে জেলার বাগমারায় আসা আরেক ব্যক্তির করোনা শনাক্ত হয় সোমবার। পর দিন রাজশাহীকে আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT