দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দীরা প্রথমবার বালিশ পেলেন

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দীরা প্রথমবার বালিশ পেলেন

২৪ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): প্রথমবারের মতো বালিশ পেলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দীরা। বুধবার সকালে কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বন্দীদের মাঝে বালিশ বিতরণ করেন। আরামে ঘুমানোর জন্য এদিন কারাগারের হাজতি এবং কয়েদি- সবাই একটি করে তুলার বালিশ পেয়েছেন।

কারাগারের বন্দীরা এতদিন শোয়ার জন্য শুধু তিনটি করে কম্বল পেতেন। এর মধ্যে একটি কম্বলকে বালিশ হিসেবে ব্যবহার করতেন তারা। গত বছর থেকে দেশের বিভিন্ন কারাগারে বালিশ দেওয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় রাজশাহী কারাগারের বন্দীদের মাঝেও বালিশ বিতরণ করা হলো।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, গত সপ্তাহে বালিশগুলো ঢাকা থেকে আসে। তারপর কারাগারের দর্জি কয়েদিরা এগুলো ব্যবহার উপযোগী করে তোলেন। এরপরই বালিশগুলো কারাগারের এক হাজার ৯৬৩ জন হাজতি ও ৮০৩ জন কয়েদিকে দেয়া হলো। বালিশ বিতরণের সময় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ হাবীবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দেশের বিভিন্ন কারাগারের মতো গত ১৬ জুন রাজশাহী কারাগারেও বন্দিদের সকালের নাস্তায় পরিবর্তন আনা হয়েছে। এখন বন্দীরা সকালের নাস্তায় সপ্তাহে দুই দিন খিচুড়ি, চার দিন সবজি ও রুটি এবং একদিন হালুয়া-রুটি পাচ্ছেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮৬৪ সাল থেকে কারাগারে একজন কয়েদি পেতেন ১৪ দশমিক ৫৮ গ্রাম গুড় এবং ১১৬ দশমিক ৬ গ্রাম আটার একটি রুটি। আর সমপরিমাণ গুড়ের সঙ্গে একজন হাজতি পেতেন ৮৭ দশমিক ৬৮ গ্রাম আটার একটি রুটে। ১৫৫ বছর পর সেই নাস্তার পরিবর্তন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT