দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রাশিয়ার সামরিক বিমান লক্ষ্য করে দ.কোরিয়া গুলি চালিয়েছে

রাশিয়ার সামরিক বিমান লক্ষ্য করে দ.কোরিয়া গুলি চালিয়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৩ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): রাশিয়ার একটি সামরিক বিমান লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালিয়েছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার এই গুলি চালানোর ঘটনা জানিয়েছে মুন জা ইন প্রশাসন। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, দেশটির পূর্ব উপকূল অঞ্চলে বিমানটি দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করায় তারা গুলি ছুঁড়ে। জয়েন্ট চীফ অব স্টাফের এক কর্মকর্তা এএফপিকে বলেন, রাশিয়ার যুদ্ধ বিমান পরপর দুবার দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করলে তাদের বিমান বাহিনীর যুদ্ধ বিমান মস্কোর বিমানকে ধাওয়া করে এবং সতর্কতামূলক গুলি ছুড়ে।

স্থানীয় সময় সকাল নয়টার দিকে প্রথম দফায় রাশিয়ার যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে এবং তিন মিনিট ধরে তা অব্যাহত থাকে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, আধা ঘণ্টা পর বিমানটি ফের দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে। দ্বিতীয় দফায় চার মিনিট ধরে তা অব্যাহত থাকে।

এমন পরিস্থিতিতে রাশিয়ার বিমানটিকে বাধা দিতে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী কয়েকটি এফ-ফিফটিন ও এফ-সিক্সটিন যুদ্ধবিমান মোতায়েন করে এবং বিমানটিকে বার্তা পাঠানোর পর তারা সতর্কতামূলক গুলি ছুড়ে।

ওই কর্মকর্তা জানান, এই প্রথমবারের মতো রাশিয়ার যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করল। সামরিক বাহিনীর সদস্যরা ঘটনাটি খতিয়ে দেখছেন। সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজই রাশিয়ার কর্মকর্তাদের কাছে এ ব্যাপারে প্রতিবাদ জানাবে। এ ঘটনার ব্যাপারে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT