দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রাশিয়া বড়দিনে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে

রাশিয়া বড়দিনে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৭ ডিসেম্বের ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): ইউক্রেনের একাধিক অঞ্চলের বিদ্যুতের বিদ্যুৎকেন্দ্রগুলোকে লক্ষ্য করে বুধবার গভীর রাতে ব্যাপক হামলা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। একসঙ্গে অনেকগুলো বিদ্যুৎকেন্দ্রে হামলার কারনে বিদ্যুতের ঘাটতি এবং ব্ল্যাকআউট দেখা গিয়েছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, পুতিন ইচ্ছে করে বড়দিনে এই ক্ষেপণাস্ত্র হামলা করেছেন।

 

ইউক্রেনের সামরিক বাহিনীর কর্মকর্তাদের দাবি, রাশিয়া ক্রুজ, ব্যালেস্টিক মিসাইল ও ড্রোন হামলা করেছে।

 

প্রেসিডেন্ট জেলেনস্কির অভিযোগ, ‘হঠাৎ করে এই সিদ্ধান্ত নেয়া হয়নি। ইচ্ছে করে বড়দিনে এই আক্রমণ করা হয়েছে। এর থেকে অমানবিক আর কী হতে পারে?’

 

তিনি আরও জানিয়েছেন, ‘৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তার মধ্যে কিছু ব্যালেস্টিক মিসাইলো ছিল। এর সঙ্গে ছিল শতাধিক ড্রোন। আমাদের সেনারা ৫০টি ক্ষেপণাস্ত্র নিস্ক্রিয় করতে পেরেছে। বেশ কিছু ড্রোনও তারা ধ্বংস করেছে। তবে দুর্ভাগ্যবশত কিছু মিসাইল লক্ষ্যে আঘাত করেছে। ফলে বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে তার প্রভাব পড়েছে। ইঞ্জিনিয়ররা কাজ করছেন। যত তাড়াতাড়ি সম্ভব সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে।

 

ইউক্রেনের বিদ্যুৎমন্ত্রী বলেছেন, ‘রাশিয়া আবার বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের আক্রমণ করেছে। এর প্রভাব যাতে বেশি না হয়, তার জন্য ট্রান্সমিশন সিস্টেম অপারেটররা কাজ করছেন।’

 

রাশিয়া উত্তরপশ্চিম ইউক্রেনের খারকিভকে টার্গেট করেছিল বলে সেখানকার গভর্নর জানিয়েছেন। ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT