দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইমাম বুখারী (রা.)মাজার জিয়ারত করলেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইমাম বুখারী (রা.)মাজার জিয়ারত করলেন

১৯ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ সমরকন্দে বিখ্যাত হাদিসবেত্তা আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইল আল-বুখারী (রা.) (ইমাম বুখারী) এর মাজার জিয়ারত করেছেন। পারস্যের ইসলামিক চিন্তাবিদ ও হাদিসের সংকলক ইমাম বুখারী ৮৭০ খ্রী. এর ১ সেপ্টেম্বর উজবেকিস্তানের বুখারায় ইন্তেকাল করেন।

মো. আবদুল হামিদ তাজিকিস্তান ও উজবেকিস্তানে তাঁর সাত দিনের সরকারি সফরের অংশ হিসেবে হজরত খাজা খিজির (আ.) কমপ্লেক্সে উজবেকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ইসলাম করিমভের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন। এ সময় তিনি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সমরকন্দের গভর্নর এবং মাজার মসজিদের পেশ ইমাম ইরকিনজন তুরদিমভ রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। পরে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

রাষ্ট্রপতি সমরকন্দের গভর্নরের আমন্ত্রনে উজবেকিস্তানের প্রয়াত প্রথম প্রেসিডেন্টের সাবেক বাসভবনে মধ্যহ্ন ভোজে যোগ দেন। এছাড়া রাষ্ট্রপতি হামিদ ইমাম বুখারী (রা.) আন্তর্জাতিক বিজ্ঞান ও গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন। আবদুল হামিদ আমির তৈমুরের জাদুঘর এবং উজবেকিস্তানের জাতীয় কৃষ্টি ও সংস্কৃতির নিদর্শন ঐতিহাসিক কিছু স্থান পরিদর্শন করেন। এরপর রাষ্ট্রপতি তাঁর পতœী রাশীদা খানম ও পুত্র রেজোয়ান আহমেদ তৌফিক (এমপি)কে নিয়ে স্থানীয় সময় সকাল ১০ টা ৩ মিনিটে বুলেট ট্রেন ‘আফ্রোসিয়োব’ এ সমরকন্দ ত্যাগ করেন।

এ সময় উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী আবদুল করিমভ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন, উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ুদ মান্নান, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, প্রেস সচিব জয়নাল আবেদিন, দূতাবাসের দ্বিপাক্ষিক সচিব ও কনসুলার কামরুল আহসান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি গত ১৩ জুন পঞ্চম সিআইসিএ সম্মেলনে যোগ দিতে তাজিক রাজধানী দুশানবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এবং ১৬ জুন উজবেকিস্তান সফরে যান। বিমান বাংলাদেশ এয়ারলাইনস্রে একটি বিশেষ বিমানে আবদুল হামিদ আগামীকাল সন্ধ্যায় ঢাকা পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT