দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রিকশাচালকের সঙ্গে সাক্ষাৎ করলেন মোদি

রিকশাচালকের সঙ্গে সাক্ষাৎ করলেন মোদি

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৮ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মেয়ের বিয়েতে নিমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের বারাণসীর মঙ্গল কেওয়াত নামে এক রিকশাচালক। কিন্তু মোদি ব্যস্ততার কারণে ওই রিকশাচালকের মেয়ের বিয়েতে উপস্থিত হতে পারেননি। পরিবর্তে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন মোদি। পরে বারাণসীতে এক প্রচারণায় যাওয়ার সময় ওই রিকশাচালকের সঙ্গে সাক্ষাৎ করেন মোদি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, কিছুদিন আগে মেয়ের বিয়ের দাওয়াত দেন মঙ্গল। বিয়ে উপলক্ষে প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানিয়ে একটি চিঠিও পাঠান তিনি। বিয়ের অনুষ্ঠানে মোদি উপস্থিত থাকতে না পারলে নিজের শুভেচ্ছাবার্তা দেন মোদি। স্বয়ং প্রধানমন্ত্রীর কাছ থেকে শুভেচ্ছাবার্তা পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ে গোটা পরিবার।

এ প্রসঙ্গে মঙ্গল বলেন, ‘প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি আমন্ত্রণপত্র পাঠাই। আমি নিজে মেয়ের বিয়ের কার্ড নিয়ে দিল্লি যাই এবং প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পৌঁছে দিয়ে আসি। গত ৮ ফেব্রুয়ারি আমরা মোদিজির কাছ থেকে অভিনন্দনপত্র পাই। ওই চিঠিটি পাওয়ার পরে আমরা খুবই আনন্দ পেয়েছি।’

মঙ্গল কেওয়াত এবং তার স্ত্রী রেণু দেবী প্রধানমন্ত্রীর বারাণসী সফরের সময় তার সঙ্গে একবার দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। নিজের সংসদীয় এলাকার বাসিন্দা মঙ্গলের ওই অনুরোধ রেখেছেন নরেন্দ্র মোদি।

পরে বারণসীতে এক দিনের সফরে শত ব্যস্ততার মধ্যেও সময় বের করে রিকশাচালক এবং তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মোদি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT