দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রীতিমত ভিক্ষার অ্যাপ খুলে ফেলেছেন চীনের ভিখারিরা

রীতিমত ভিক্ষার অ্যাপ খুলে ফেলেছেন চীনের ভিখারিরা

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৪ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): প্রযুক্তির উন্নতিতে মানুষের জীবন সহজ হয়েছে। উন্নত দেশগুলোতে মানুষের কাছে নগদ অর্থ কমে এসেছে। লেনদেনের বেশিরভাগ হয় অনলাইনে। এমন অবস্থায় ভিখারিদেরও সমস্যায় পড়তে হয় বেশিরভাগ সময়। এজন্য রীতিমত ভিক্ষার অ্যাপ খুলে ফেলেছেন তারা। সেখানে কিউআর কোড স্ক্যান করে অনায়াসেই ভিক্ষা দেওয়ার কাজটি অনলাইনে সারা যাবে। চীনের এমন ভিক্ষুকদের কথা উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

কিন্তু কীভাবে সম্ভব প্রশ্ন জাগছে তো? জানা গেছে, দেশটির ভিখারিরা নগদে আর ভিক্ষা নিচ্ছেন না৷ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে তারা ক্যাশলেস লেনদেনের উপর ভরসা করছেন৷ অনলাইন ব্যাংকিং অ্যাপের মাধ্যমে ভিক্ষা গ্রহণ করছেন তারা৷ সম্প্রতি প্রকাশ্যে এসেছে চিনা ভিখারিদের ভিক্ষা নেওয়ার এই পন্থা৷ যাকে ঘিরে আন্তর্জাতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে৷

সম্প্রতি প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে, সেদেশের প্রত্যেক ভিখারির গলায় ঝোলানো রয়েছে নির্দিষ্ট কিউআর কোডযুক্ত ব্যাজ৷ সেই কোড স্ক্যান করে নিজের ইচ্ছামতো অর্থ ওই ভিখারির ই-ওয়ালেটে ট্রান্সফার করছেন ভিক্ষাদাতারা৷

নগদহীন লেনদেনের ক্ষেত্রে যেমন বিভিন্ন ব্যাংকিং অ্যাপ রয়েছে। চিনা ভিখারিরা ব্যবহার করছেন তেমনই একটি অ্যাপ আলি পে৷ আলিবাবা সংস্থার তৈরি এই আলি পে অ্যাপ। অনেকে আবার ব্যবহার করছেন উইচ্যাট ওয়ালেট৷ সব ক্ষেত্রেই ব্যবহারের নিয়ম একই৷ কিউআর কোড স্ক্যান করে ই-ওয়ালেটে জমা করতে হবে নির্দিষ্ট অর্থ৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT