দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রেফারি দেবব্রত পালের তাৎক্ষনিক সিদ্ধান্তে সম্মতিপত্রে সাক্ষরে তামিমের অপারেশন হলো

রেফারি দেবব্রত পালের তাৎক্ষনিক সিদ্ধান্তে সম্মতিপত্রে সাক্ষরে তামিমের অপারেশন হলো

স্পোর্টস ডেস্ক, ২৫ মার্চ ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বাংলাদেশ ক্রিকেটের বড় সংকট মুহূর্তে এগিয়ে এলেন দেবব্রত পাল। দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর জরুরি ভিত্তিতে অপারেশন দরকার ছিল—কিন্তু সই করার মতো পরিবারের কেউ তখনও হাসপাতালে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে ডিপিএলের ম্যাচ রেফারি দেবব্রত পাল সম্মতিপত্রে স্বাক্ষর করে বড় বিপদ এড়ানোর পথ তৈরি করেন।

 

বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম। দ্রুত সাভারের কেপিজে হাসপাতালে নিয়ে গেলে সেখানে হার্ট অ্যাটাক ধরা পড়ে এবং চিকিৎসকেরা জানান, অবিলম্বে এনজিওপ্লাস্টি করে রিং পরানো দরকার।

 

কিন্তু অপারেশন শুরুর আগে প্রয়োজন ছিল পরিবারের পক্ষ থেকে সম্মতির স্বাক্ষর। দুর্ভাগ্যবশত, তামিম তখন পরিবারের সদস্যদের কাছ থেকে দূরে ছিলেন—তার স্ত্রী, বড় ভাই নাফিস ইকবাল বা রক্ত সম্পর্কের কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। চিকিৎসকদের মতে, সময়ের দেরি হলে বিপদ আরও ভয়ংকর হতে পারতো। সেখানে দেবব্রত পালের তাৎক্ষণিক সিদ্ধান্তে বেঁচে গেলেন তামিম!

 

এই সংকটময় পরিস্থিতিতে ডিপিএলের ম্যাচ রেফারি দেবব্রত পাল সামনে এগিয়ে আসেন। সাবেক এই প্রথম শ্রেণির ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক পরিবারের পক্ষে বন্ডে স্বাক্ষর করেন এবং চিকিৎসকদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেন।

 

ফলে সময় নষ্ট না করে চিকিৎসকরা জরুরি এনজিওপ্লাস্টি করেন এবং তামিমের হার্টে রিং পরান। চিকিৎসকেরা জানিয়েছেন, একশতভাগ ব্লকেজ থাকলেও সেটি সফলভাবে ঠিক করা গেছে।

 

দেবব্রত পালের তাৎক্ষণিক সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ওপেনারকে বড় বিপদ থেকে রক্ষা করেছে। তামিম এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং স্বজনদের সঙ্গে কথা বলছেন।

 

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এখন কৃতজ্ঞ সেইসব চিকিৎসক ও ক্রীড়া সংশ্লিষ্টদের প্রতি, যারা সংকট মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিয়ে তামিমের জীবন রক্ষায় ভূমিকা রেখেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT