দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয়, এখন তাদের নিজ দেশে যাওয়া উচিত : চীনা দূতকে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয়, এখন তাদের নিজ দেশে যাওয়া উচিত : চীনা দূতকে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা, ০৮ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত লি জিমিং বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে একথা বলেন সরকার প্রধান।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ দেশে ফিরে যেতে হবে। ‘আমরা মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলাম। এখন তাদের নিজ দেশে চলে যাওয়া উচিত।’বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন।

মিয়ানমার তাদের নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নেবে আশা রেখে প্রধানমন্ত্রী বলেন, ‘মিয়ানমার রোহিঙ্গাদের দেশ এবং তারা সে দেশের অধিবাসী। কিন্তু তারা এখন খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন কারণে আমাদের জন্য বিশাল বোঝায় পরিণত হয়ে আছে। আমরা মানবিক কারণে তাদেরকে আশ্রয় দিয়েছিলাম। এখন তাদের নিজ দেশে চলে যাওয়া উচিত।’

বৈঠকে চীনা রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, আগামী বছর রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হতে পারে। বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীরা আগামী বছর নিজ দেশে যাওয়া শুরু করবে।’

প্রধানমন্ত্রী চীনের অর্থায়নে বাংলাদেশে কয়েকটি মেগা প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি চট্রগ্রামে কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেলে বিনিয়োগ করায় চীনকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সবসময় মানবতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং শান্তি বজায় রাখায় বিশ্বাস করে। ফলে বাংলাদেশ সবসময় প্রতিবেশি রাষ্ট্রসমূহের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।’

প্রধানমন্ত্রী চীনের বিদায়ী রাষ্ট্রদূতকে তার মেয়াদ সম্পন্ন করায় অভিনন্দন জানান এবং তার পরবর্তী দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। তিনি বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উচ্চমাত্রায় নিয়ে যাওয়ায় ভূমিকা রাখায় বিদায়ী চীনা দূত লি জিমিংকে ধন্যবাদ জানান।

চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির জন্য শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘একমাত্র আপনার জন্য এই উন্নয়ন সম্ভব হয়েছে।’

প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সমর্থন ব্যক্ত করায় চীনা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রীর বিদায়ী মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বৈঠকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT