দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রোহিঙ্গা ইস্যুতে প্রথমবার ঐক্যবদ্ধ হচ্ছেন মুসলিম বিশ্বের নেতারা

রোহিঙ্গা ইস্যুতে প্রথমবার ঐক্যবদ্ধ হচ্ছেন মুসলিম বিশ্বের নেতারা

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৯ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): রোহিঙ্গা ইস্যুতে প্রথমবারের মত ঐক্যবদ্ধ হতে চলেছেন মুসলিম বিশ্বের নেতারা। সৌদি আরবের জেদ্দায় চলছে ওআইসি’র ১৪তম সম্মেলন। সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীসহ সংখ্যালঘু মুসলিমদের জন্য কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন মুসলিম নেতারা। আজ চলছে মন্ত্রিপর্যায়ের সম্মেলন। আগামী ৩১শে মে এ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেরিতে হলেও রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধভাবে সরব মুসলিম দেশগুলোর সহযোগী সংস্থা ওআইসি। চলমান মক্কা সম্মেলনের মধ্যে সংস্থাটির নিজস্ব যোগাযোগের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে ভিডিও। যেখানে লেখা হয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীসহ সমগ্র মুসলিমদের জন্য স্পষ্ট অবস্থান নিতে যাচ্ছে মুসলিম নেতারা।

এবারের সম্মেলন থেকে আশা দেখছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওআইসি স্থায়ী প্রতিনিধি এফ এম বুরহান উদ্দিন বলেন, ওআইসি অন্তর্ভুক্ত দেশগুলো আমাদের দেশের প্রতি সহানুভূতিশীল। তারা আমাদেরকে সকল সহযোগিতা করে যাচ্ছে, ভবিষ্যতেও করবে।

এদিকে, বিশ্বের দ্বিতীয় সম্মেলনকে কেন্দ্র করে পবিত্র নগরীতে সাজ সাজ রব। জেদ্দায় হাজির হয়েছেন ৫৭ মুসলিম দেশের নেতা। তৈরি করা হয়েছে সম্মেলনের ঘোষণাপত্র । পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ৩১ মে রাষ্ট্র ও সরকার প্রধানের সম্মেলনে ওআইসির এশিয়া গ্রুপের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT