দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রোহিঙ্গা ক্যাম্পের চারিদিকে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ চলছে : বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পের চারিদিকে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ চলছে : বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৫ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার কোস্টগার্ডের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নজরদারিতে রাখতে ক্যাম্পের চারিদিকে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ চলছে। এছাড়া ক্যাম্পের চারপাশে সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারও স্থাপন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের নজরদারিতে রাখতে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ সকল বাহিনী কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশে রোহিঙ্গা শিবিরে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত হয়। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। মূল উদ্দেশ্য তারা যেন শিবির থেকে বের হয়ে আমাদের জনগোষ্ঠীর সঙ্গে মিশে না যায়। এছাড়া, রোহিঙ্গাদের ওপর নজরদারি আরও বাড়াতে ওয়াচ টাওয়ার ও সিসিটিভি স্থাপন করা হবে।’

রোহিঙ্গাদের ফেরার বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘মিয়ানমারের সঙ্গে আলোচনা থেমে যায়নি, আলোচনা চলছে। আশা করছি, তারা রোহিঙ্গাদের ফেরত নেবে।’

কোস্টগার্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি একটি শক্তিশালী বাহিনীতে পরিণত হয়েছে। জাহাজ-স্পিডবোট নিয়ে সমুদ্রসীমায় চোরাচালন রোধ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বাহিনীটি কাজ করে যাচ্ছে। পরিবেশ সুরক্ষার জন্যও কোস্টগার্ড কাজ করে যাচ্ছে।’

এ সময় কোস্টগার্ড সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২০ জনকে কোস্ট গার্ড পদক দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT