দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
লকডাউনের মধ্যেও অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঢাকা থেকে সিলেটে ট্রেন এলো

লকডাউনের মধ্যেও অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঢাকা থেকে সিলেটে ট্রেন এলো

সিলেট, ১৮ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): লকডাউনের মধ্যেও ঢাকা থেকে আসা ট্রেন নিয়ে সিলেটে তোলপাড় চলছে। আজ শনিবার বিকেলে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ওই ট্রেন সিলেট রেলওয়ে স্টেশনে আসে। যাত্রীরা ট্রেন থেকে নেমে দ্রুত স্টেশন ত্যাগ করে চলে যান। বিষয়টি নজরে আসার পর সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজারকে তলব করেছেন জেলা প্রশাসক।

সন্ধ্যার একটু আগে সিলেট রেলওয়ে স্টেশনে পৌছে দুটি বগি ও একটি ইঞ্জিন সংযোজিত এক ট্রেন। ট্রেনটি রেলওয়ে স্টেশনে পৌছার আগে রেলওয়ের কয়েক জন কর্মকর্তা ও কমচারী স্টেশনে ঢুকেন। তারা গিয়ে স্টেশনের প্রধান ফটক খুলেও দেন। ট্রেন স্টেশনে থামার সঙ্গে সঙ্গে দুটি বগি থেকে অর্ধশতাধিক যাত্রী দ্রুত নেমে স্টেশন ত্যাগ করেন।

এ সময় দু’জন যাত্রী জানিয়েছেন- তারা ঢাকা থেকে সিলেটে এসেছেন। জরুরী কাজ থাকায় তাদের সিলেট আসতে হয়েছে বলে জানান।

ট্রেন স্টেশনে থামার কিছু সময় পর স্টেশনের নিজের কক্ষের দরোজা বন্ধ করে চলে যান ম্যানেজার খলিলুর রহমান। পরে সাংবাদিকরা যোগাযোগ করলে জানান- যে ট্রেনটি এসেছে সেটি তাদের নিজস্ব। মাত্র ৫ জন ব্যক্তি তাদের বেতন ও আনুসাঙ্গিক সরঞ্জাম নিয়ে সিলেটে এসেছেন। ট্রেনে যে অর্ধশতাধিক যাত্রী ছিলো সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে- ঘটনাস্থলে উপস্থিত থাকা ফটো সাংবাদিক আবু বক্কর ট্রেন আসার দৃশ্যটি সরাসরি তার ফেসবুকে লাইভ করেন। ফলে দর্শকরা তার লাইভের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। ঘটনাটি চোখে পড়ে সিলেটের প্রশাসনের। এ কারনে সন্ধ্যার পর স্টেশন ম্যানেজার খলিলুর রহমানকে জেলা প্রশাসক কার্যালয়ে তলব করা হয়েছে।

লকডাউনের পর থেকে সিলেটে প্রবেশ এবং বাইরে বের হওয়া নিষিদ্ধ। ফলে অবরুদ্ধ অবস্থায় রয়েছে সিলেটের মানুষও। ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে অনেকেই এসে সিলেটে করোনার ট্রান্সমিশন ঘটিয়েছেন। বিকেলের ট্রেনে ঢাকা থেকে যারা এসেছেন তারা ইতিমধ্যে নিজ নিজ এলাকায় চলে গেছেন। তাদের শনাক্ত করা কষ্ট হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

এদিকে- সিলেট স্বাস্থ্য বিভাগ গত দুই দিন থেকে করোনা শনাক্তের জন্য নতুন নিয়ম চালু করেছে। এই নিয়মের মধ্যে রয়েছে যারা এই মুহূর্তে সিলেটের বাইরে থেকে যারা আসবেন তাদের করোনা পরীক্ষা করা বাধ্যতামুলক করা হয়েছে। পাশাপাশি তারা কোয়ারেন্টিনের নিয়ম পালন করতে হবে। ফলে ঢাকা থেকে ট্রেন যোগে যারা এসেছে তাদের শনাক্ত করতে না পারলেও নতুন করে শঙ্কা তৈরী হতে পারে সিলেটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT