দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
লাশের ওপর তারা রাজত্ব কায়েম করতে চায় : বলেছেন, রুহুল কবির রিজভী

লাশের ওপর তারা রাজত্ব কায়েম করতে চায় : বলেছেন, রুহুল কবির রিজভী

ঢাকা, ০৪ আগষ্ট ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): একটি অমানবিক ও নির্দয় সরকার ক্ষমতায় থাকার কারণে বিচারবহির্ভূত হত্যা তীব্র আকার ধারণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান।

সোমবার বগুড়া শহর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য ওমর ফারুক ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকতের স্ত্রী দিলরুবা শাহিন ক্যান্সার ও কারোনায় আক্রান্ত হয়ে় ইন্তেকাল করায় তাদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘আজ মানুষের জানমালের নিরাপত্তা নাই। প্রাকৃতিক মহামারি করোনার আঘাতে জীবন আরও দুর্বিষহ আকার ধারণ করছে। কারণ যারা দিনের ভোট রাতে করে, ভোট কেন্দ্রে মানুষকে আসতে দেয় না, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয় তাদের পক্ষে এটাই সম্ভব। মানুষের মৃত্যু ও লাশের উপর দিয়ে তারা রাজত্ব কায়েম করতে চায়। আজকে গোটা দেশ গোরস্তানে পরিণত হয়েছে। এইরকম অরাজক পরিস্থিতি চলতে পারে না।’

চামড়া শিল্পকে ধ্বংস করে দেয়া হয়েছে অভিযোগ করে রিজভী বলেন, ‘কোরবানির চামড়া মানুষ এতিমখানায় দেয়। এই চামড়া বিক্রি করে এতিমদের খরচ চালানো হয়। আজকে এতিমদের হক মারা হয়েছে। চামড়া কোনো মূল্য নাই। পথে-ঘাটে চামড়া ফেলে দেয়া হচ্ছে। চামড়া শিল্পকে ধ্বংস করে দেয়া হয়েছে। এইরকম অরাজকতা নৈরাজ্যের মধ্যে দেশ চলছে। ব্যর্থ সরকারের পতন না হলে মানুষের মুক্তি মিলবে না। তাই মানুষের জানমালের নিরাপত্তা জন্য সকলের উচিত ঐক্যবদ্ধভাবে এই অবৈধ সরকারের পতন ঘটানো।’

রিজভী বলেন, ‘গুম খুন ক্রসফায়ার অব্যাহত রয়েছে। টেকনাফের সাবেক সেনা কর্মকর্তা সিনা সাহেবকে গুলি করে হত্যা করা হয়েছে। কিসের জন্য এ হত্যা। তারা যে কথা বলছে তার সত্যতা কতটুকু তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘সরকারি ব্যর্থতার কারণে সুচিকিৎসা মানুষ পাচ্ছে না। সুচিকিৎসা না পাওয়ায় ফারুকের মতো তরুণ নেতা, দিলরুবা মতো নারীনেত্রী অকালে প্রাণ হারালো। আমি মনে করি চারিদিকে অন্যায় অরাজক পরিস্থিতির কারণে সাধারণ মানুষসহ বিএনপির অনেক নেতা কর্মী মারা গেছেন। হাসপাতালে সিট নেই, অক্সিজেন নেই, ভেন্টিলেটর নেই। তাহলে সরকার কী দিয়ে করোনা মোকাবেলা করছে। করোনা মোকাবেলায় সরকার অত্যন্ত নির্লজ্জভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT