দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

লাহোর একাদশে ফিরলেন রিশাদ হোসেন

স্পোর্টস ডেস্ক, ০৫ মে ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): তিন ম্যাচ ধরে ডাগআউটে বসে থাকা বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন অবশেষে সুযোগ পেলেন লাহোর কালান্দার্সের মূল একাদশে। করাচি কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাকে ফেরানো হয়েছে দলে—যেখানে জয় পেলে লাহোর আরও একধাপ উপরে উঠে যাবে পয়েন্ট টেবিলে।

 

গাদ্দাফি স্টেডিয়ামে টস ভাগ্য করাচির পক্ষে গেলেও, ম্যাচের শুরুটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন রিশাদ। ২০ সদস্যের শক্তিশালী স্কোয়াডে সুযোগ পাওয়াই যেখানে কঠিন, সেখানে ফের একাদশে ফেরা তার পরিশ্রম ও ধৈর্যেরই প্রতিফলন।

 

এর আগে দেশের একটি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে লাহোর কালান্দার্সের কর্ণধার সামীন রানা ইঙ্গিত দিয়েছিলেন রিশাদের একাদশে ফেরার বিষয়ে। তার ভাষায়, ‘রিশাদ আমাদের পরিবারের মতো। স্কোয়াডে ২০ জন থাকলেও, বিদেশি খেলতে পারে সর্বোচ্চ চারজন। কন্ডিশনের উপর নির্ভর করে ভারসাম্য রক্ষা করতে হয়।’

 

তিনি আরও জানান, লাহোরের উইকেট সাধারণত পেসারদের সহায়ক হলেও, সময়ের সঙ্গে সঙ্গে পিচ শুকিয়ে আসবে এবং স্পিনারদের জন্য বাড়বে সুযোগ। সেই আস্থার প্রতিফলন হিসেবেই আজ করাচির বিপক্ষে রিশাদকে জায়গা করে দেওয়া হয়েছে মূল দলে।

 

এখন পর্যন্ত আট ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে লাহোর। করাচির বিপক্ষে জয় পেলে তাদের অবস্থান আরও শক্ত হবে। আর সেই লড়াইয়ে রিশাদের ভূমিকা হতে পারে গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি উইকেট টার্ন দিতে শুরু করে।

 

লাহোর কালান্দার্স একাদশ (আজকের ম্যাচে):

 

ফখর জামান, মুহাম্মদ নাঈম, আব্দুল্লাহ শফিক, ড্যারিল মিচেল, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, আসিফ আলী, রিশাদ হোসেন, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), হারিস রউফ, আসিফ আফ্রিদি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT