দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
লেডিস ক্লাবে বেগম খালেদা জিয়ার সম্মানে ‘৩০ টাকায়’বিএনপির ইফতার মাহফিল

লেডিস ক্লাবে বেগম খালেদা জিয়ার সম্মানে ‘৩০ টাকায়’বিএনপির ইফতার মাহফিল

ঢাকা, ২৮ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): প্রায় দেড় বছর ধরে কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কারাবিধি অনুযায়ী তার জন্য ইফতারিতে বরাদ্দ ৩০ টাকা। তাই চেয়ারপারসনের প্রতি সম্মান জানিয়ে দলের পক্ষ থেকে আয়োজন করা ইফতারেও বরাদ্দ রাখা হয় ৩০ টাকা। আজ মঙ্গলবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে দলটি। সেখানে ৩০ টাকার ইফতারে ছিল পেঁয়াজু, বেগুনি, খেজুর, মুড়ি, জিলাপি, ছোলা এবং ছোট্ট এক বোতল মিনারেল ওয়াটার।

ফতারের আগে খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তির জন্য মোনাজাত করেন ওলামা দলের সভাপতি মাওলানা নেছারুল হক।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে অত্যন্ত দুঃখ-ভারাক্রান্ত মন নিয়ে এই আয়োজনে অংশ নিতে হয়েছে। গণতন্ত্রের মাতা, যিনি সারা জীবন গণতন্ত্রের করেছেন সম্পূর্ণ মিথ্যা একটি মামলায় কারাগারে আটক রাখা হয়েছে। আজকে বন্দি অবস্থায় তিনি শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাসপাতালের ছোট একটি কক্ষে ইফতার সামনে নিয়ে অপেক্ষ করছেন। তার ইফতারের জন্য সরকারে বরাদ্দ মাত্র ৩০ টাকা। সে জন্য আমরা আজকের ইফতারে ৩০ টাকা বরাদ্দ করেছি। তাই সকল অতিথিবৃন্দ আপনাদের কষ্ট হলেও দেশনেত্রীর সম্মানে এ কষ্ট মেনে নেবেন।’

ফখরুল বলেন, ‘আজকের এই ইফতার আমরা নিবেদন করেতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সারা দেশের নেতাকর্মীদের- যারা কারাগারে আবদ্ধ আছেন, নিখোঁজদের পরিবার এবং আমাদের সকল নির্যাতিত নেতৃবৃন্দের জন্য।’

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দীন সরকার, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিব, আব্দুল হাই শিকদার, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খান, নাজমুল হক নান্নু, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ প্রমুখ।

জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, হামীদুর রহমান, প্রচার সম্পাদক তাসলিম আলম, ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দীন, দক্ষিণের সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম ভূইয়া।

শরিক অন্যদলগুলোর মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মাদ ইব্রাহিম বীরপ্রতীক, মহাসচিব এম এম আমিনুর রহমান, জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ডেমোক্রেটিক লীগের সভাপতি সাইফ উদ্দীন মনির, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, মুসলিম লীগের জুলফিকার বুলবুল প্রমুখ।

জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য আবু সাঈদ, জগলুল হায়দার আফ্রিক, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু, ঐক্যফ্রন্ট নেতা হাফসা আমিন প্রমুখ ইফতারে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT