দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
লেবানন, ইরাকসহ তিন দেশ থেকে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ড্রোন হামলা

লেবানন, ইরাকসহ তিন দেশ থেকে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ড্রোন হামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৩ নভেম্বর ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): লেবানন, ইরাকসহ তিন দেশ থেকে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ড্রোন হামলা চালানো হয়েছে। ইসরায়েলে ১৪০টি রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। তিন দেশে থেকে এ হামলা চালানো হয়। শনিবার (০২ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার লেবানন থেকে উত্তর ইসরায়েলে ১৩০ টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। এর ফলে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আশ্রয়কেন্দ্রে মানুষের ভিড়ের তৈরি হয়েছে।

 

অন্যদিকে একই সময়ে দেশটিতে অন্তত ১০টি ড্রোন হামলা চালানো হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী সাতটি ড্রোন ভূপাতিত করেছে। দেশটিতে ছোড়া এ ড্রোনের ছয়টি লেবানন থেকে, তিনটি ইরাক ও অপর একটির ঠিকানা স্পষ্ট জানা যায়নি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরায়েলের তিরাত এলাকায় একটি বাড়িতে রকেট হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে, তারা রকেটটি আটকাতে ব্যর্থতার তদন্ত করছে।

 

ইসরায়েলের বিমানবাহিনী হাইফার দক্ষিণে বিনয়ামিনা এলাকায় হিজবুল্লাহর ড্রোনকে বাধাগ্রস্ত করার ভিডিও ধারণ করেছে। এলাকাটিতে সাইরেন বাজার পর এটিকে বাধাগ্রস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ড্রোন ভূপাতিত করতে দেখা গেছে।

 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, গত বছর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে প্রায় এক হাজার ৩০০ ড্রোন ছোড়া হয়েছে। লেবানন, গাজা, ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং ইরান থেকে এসব হামলা করা হয়েছে।

 

আইডিএফ জানিয়েছে, এর মধ্যে ২৩১টি ড্রোন ইসরায়েলে আঘাত হেনেছে। এতে করে কিছু ক্ষেত্রে হতাহত এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সেনাবাহিনী জানিয়েছে, দেশটিতে ছোড়া ড্রোনের ৮০ শতাংশ প্রতিরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT