দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
শক্তিশালী টাইফুন ‘লেকিমা’ চীনে আঘাত হেনেছে

শক্তিশালী টাইফুন ‘লেকিমা’ চীনে আঘাত হেনেছে

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১০ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): শক্তিশালী টাইফুন ‘লেকিমা’ চীনের দক্ষিণ পূর্বাঞ্চলে শনিবার আঘাত হেনেছে। ঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টি ও ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এছাড়া ঝড়ের কারণে ওই এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হাজার হাজার গাছ উপড়ে গেছে এবং দশ লাখেরও বেশি লোক তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। ঝড়টি ১৮৭ কিলোমিটার বেগে ধেয়ে এসে চীনের ওয়েংলিং সিটিতে শনিবার সকালের দিকে আঘাত হানে। এটি পরে পূর্ব উপকূল হয়ে সাংহাইয়ের দিকে এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

সাংহাইসহ পূর্বাঞ্চলীয় আনহুই, ফুজিয়ান, জিয়াংসু ও ঝেইজাংয়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। এছাড়া প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের বিষয়ে সতর্ক করা হয়েছে। কেবল ঝেইজাং প্রদেশে ঝড়ের কারণে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল এবং ফেরি ও রেল সার্ভিস বন্ধ রাখা হয়েছে। চীন শুক্রবার ঝড়ের কারণে রেড অ্যালার্ট জারি করে। পরে শনিবার সকালে বাতাসের তীব্রতা কিছুটা কমে এলে অরেঞ্জ এলার্ট জারি করে।

ঝড়টি শুক্রবার তাইওয়ানের ওপর দিয়ে বয়ে আসে। সেখানে নয়জন আহত ও হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কর্তৃপক্ষ পাঁচশরও বেশি ফ্লাইট বাতিলে বাধ্য হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT