দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
শহীদ জিয়া ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক : আনিসুর রহমান

শহীদ জিয়া ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক : আনিসুর রহমান

পটুয়াখালী, ১৭ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আরাফাত রহমান কোকো এীড়া সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক  আনিসুর রহমান আনিস বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাটি ও মানুষের জন্য রাজনীতি করেছেন। তিনি ছিলেন সত্যিকার দেশপ্রেমিক। তার  মত নীতি ও আদর্শ আমাদের ধারন ও লালন করতে হবে। মানুষকে ভালবাসতে হবে। তাদের সাথে কোন অন্যায়, অত্যাচার ও জুলুম করা যাবে না।শহীদ জিয়ার রক্তে গড়া এ দলের সাথে যারা প্রতারণা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেয়া হবে।তিনি গতকাল ১৬ সেপ্টেম্বর সন্ব্যা ৭ টায় আমতলী উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

 

উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মামুনের সভাপতিত্বে ও জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির  সদস্যসচিব কবির উদ্দিন ফকির,উপজেলা বিএনপি নেতা মো: মনিরুল ইসলাম তালুকদার,কামরুজ্জামান হিরু,শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মুকিত খান জুয়েল,সহ-সভাপতি মো:মাহফুজুর রহমান সবুজ, পটুয়াখালী জেলা  শাখার সদস্যসচিব গোলাম কিবরিয়া,বরগুনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শামসুন্নাহার মীরা,বিএনপি নেতা ও সাবেক পৌর কমিশনার আশরাফুজ্জামান রুমি প্রমুখ। রাত ৮ টায় আমতলী  উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

 

এর আগে দুপুর ১২ টায় বরগুনা সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে শহীদ জিয়া গবেষণা পরিষদ বরগুনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি অতিথির বক্তব্যে আনিসুর রহমান আনিস বলেন, বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। তারেক রহমানের ৩১ দফা জনগণের হাতে তুলে দিতে হবে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন সংগঠনের বরগুনা জেলা শাখার যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মুকিত খান জুয়েল, সহ-সভাপতি মো: মাহফুজুর রহমান সবুজ,বরগুনা জেলা শাখার সদস্য সচিব গোলাম কিবরিয়া  টিপু,যুগ্ম আহ্বায়ক শামসুন্নাহার মীরা, পটুয়াখালী জেলা শাখার সদস্যসচিব মো: গোলাম কিবরিয়া।

 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমতলী উপজেলা বিএনপি নেতা  আমিনুল ইসলাম,  জাতীয়তাবাদী মহিলা দলের মাহমুদা হ্যাপী,জিয়া  গবেষণা পরিষদ পটুয়াখালী জেলার যুগ্ম আহবায়ক আকাশ মাহমুদ, জেলা  ছাএদলের যুগ্ম  আহবায়ক মো: জামাল হোসেন, মো: সৌরভ প্রমুখ। বিকাল সাড়ে ৩ টায় বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমের সাথে আনিসুর রহমান আনিস এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় জিয়া গবেষণা পরিষদের প্রকাশ না জিয়া সমগ্র গ্রন্থ জেলা প্রশাসককে উপহার দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT