দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
শাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সমস্যা সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর আশ্বাস

শাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সমস্যা সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর আশ্বাস

সিলেট, ১৮ জানুয়ারী  ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট):  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সোমবার দিবাগত রাত পৌনে বারোটায় বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের তিন প্রতিনিধি ইয়াসির সরকার, সাব্বির আহমেদ, তানহা তাহসীনের সঙ্গে কথা বলে এ আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) শফিউল আলম জুয়েলের মাধ্যমে শিক্ষার্থীরা ফোনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন।

শিক্ষার্থীরা জানান, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে তিনি সব কথা শুনেছেন। তার কাছে উপাচার্যের পদত্যাগের দাবির বিষয়টি উল্লেখ করা হয়েছে এবং বর্তমান উপাচার্যের অধীনে শিক্ষার্থীরা আর একদিনও পড়াশোনা করতে চায় না —এ বিষয়টিও উল্লেখ করা হয়েছে। উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থী প্রতিনিধি শফিউল আলম জুয়েল বলেন, পররাষ্ট্রমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে অবগত হয়েছেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বলেন, আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায় তিনি নেবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আশপাশে নিয়োজিত পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়ারও ব্যবস্থা করবেন। এছাড়া শাবি শিক্ষার্থীদের সহিংসতার পথে না যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT