দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
শাল্লায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

শাল্লায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

শাল্লা (সুনামগঞ্জ), ০৩ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): সুনামগঞ্জের শাল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী  দল (বিএনপি) এর গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা বিএনপির আয়োজনে ৩ সেপ্টেম্বর বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে  সাড়ে এগারোটায় দলিয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

 

শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে  পুরাতন শহীদ মিনারের সামনের রাস্তায়  এসে সম্মিলিত হয়।

 

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এমএ রাজ্জাকের সঞ্চালনায়, উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস, মোঃ আব্দুল করিম, সদস্য মাহবুব সোবহানি চৌধুরী,  মোঃ আলী আমজাদ তালুকদার।এছাড়া আলোচনা সভায়-বিএনপি ও সহযোগী সংগঠনের প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বক্তাগণ  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সকল প্রকার মতনাক্য ভূলে বিএনপি পরিবারের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বিস্তর বক্তব্য রাখেন।

 

অন্যদিকে উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের তত্ত্বাবধায়নে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৃথক ভাবে একটি শোভাযাত্রা উপজেলা  সদরের গুরুত্বপূর্ণ সড়ক  প্রদক্ষিণ করে, কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা করেন। অনুষ্ঠিত আলোচনা সভায় হবিবপুর ইউনিয়ন  বিএনপির সাবেক সহ-সভাপতি মোছা মিয়া, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শান্তূ মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শাকিল আহমেদ সহ প্রমুখ নেতৃবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোচান্তে বিস্তর বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT