দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
শাহজালালে আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ

শাহজালালে আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ

ঢাকা, ০৩ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘ড্যাশ-৮ কিউ ৪০০’ একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। এরপর কিছু সময়ের জন্য বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকে। আজ সোমবার সকাল সাড়ে নয়টার কিছু আগে চট্টগ্রামগামী বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের ফ্লাইটটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই জরুরি অবতরণ করে। ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে কক্সবাজারের উদ্দেশে যাওয়া কথা ছিল।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সৈয়দপুরগামী বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরেই জরুরি অবতরণের অনুমতি চায়। পরে এয়ার ট্রাফিক কন্ট্রোলরুম অনুমতি দিলে অবতরণ করে।

বিমানটি অবতরণের পর প্রায় ২৫ মিনিট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকে। এ কারণে কয়েকটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে ফিরে যায়। তবে সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের রানওয়ে প্লেন ওঠানামার জন্য খুলে দেওয়া হয়।

বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, জরুরি অবতরণের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অধিকতর নিরাপত্তার জন্য পাইলট ফ্লাইটটি অবতরণের অনুমতি চায়। পরে অনুমতি দেওয়া হলে ফ্লাইটটি অবতরণ করে। এরপর ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT