দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি স্বর্ণসহ বিমানের দুই কর্মচারী আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি স্বর্ণসহ বিমানের দুই কর্মচারী আটক

ঢাকা, ১৩ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার কেজি ওজনের স্বর্ণের বারসহ বাংলাদেশ বিমানের দুই কর্মচারীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আজ শনিবার দুপুর পৌনে ২টার দিকে তাদের আটক করা হয় বলে জানান বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

বিমানবন্দরের হ্যাঙ্গার গেটের বাইরে থেকে বাংলাদেশ বিমানের ট্রাফিক হেলপার এমদাদ হোসেন চৌধুরীকে (৪৬) ৩৮টি স্বর্ণের বারসহ আটক করা হয়। আর এই কাজে সহযোগিতা করায় আটক করা হয় আরেক ট্রাফিক হেলপার আব্দুর রহিমকে।

জানা যায়, আজ শনিবার (১৩ জুলাই) ১২টা ৪৫ মিনিটে থাইল্যান্ড থেকে ঢাকায় আসা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটের (টিজি ৩২১) কিছু মালামাল প্যালেটে করে ইম্পোর্ট কার্গোতে যায়। সেখান থেকেই ওই স্বর্ণের বারগুলো নিজের হেফাজতে নেন বলে স্বীকার করেছেন এমদাদ হোসেন। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানা গেছে। আটকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে আর্মড পুলিশের পক্ষ থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT