দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
শিশুর চোখে ভুল অপারেশন করা সেই চিকিৎসক শাহেদারা বেগম গ্রেপ্তার

শিশুর চোখে ভুল অপারেশন করা সেই চিকিৎসক শাহেদারা বেগম গ্রেপ্তার

ঢাকা, ১৬ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): দেড় বছরের শিশুর বাম চোখে সমস্যা হলেও ডান চোখে অপারেশনের ঘটনায় অভিযুক্ত সেই চিকিৎসক শাহেদারা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটালের শিশু চক্ষু বিশেষজ্ঞ। আজ বৃহস্পতিবার ভোরে এলিফ্যান্ট রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তথ্যটি জানান ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ।

 

তিনি বলেন, ‘ভুক্তভোগী শিশুটির বাবা মাহমুদ হাসান বুধবার রাতে আমাদের থানায় মামলা করেন। এরপরই আমরা অভিযান চালিয়ে ওই চিকিৎসককে গ্রেপ্তার করেছি। তাকে এরইমধ্যে আদালতে পাঠানো হয়েছে।’

 

রিমান্ড চাওয়া হবে কি না জানতে চাইলে আলী আহমেদ মাসুদ বলেন, ‘মামলায় আসামি একজনই। এ কারণে তেমন জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। তাই আপাতত রিমান্ড চাওয়া হয়নি।’

 

মামলার এজাহারে ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগ করেন, চোখে ময়লা জাতীয় কোনো বস্তুর অস্তিত্ব টের পেয়ে দেড় বছর বয়সি শিশু ইর্তিজা আরিজ হাসানকে ওই হাসপাতালে এনেছিল তার পরিবার। কিন্তু অস্ত্রোপচারের সময় ঘটে বিপত্তি।

 

ঘটনার দিন মঙ্গলবার তার শিশু সন্তানকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। তবে চিকিৎসক শাহেদারা বেগম ভুল অপারেশন করেন। শিশুর বাম চোখে সমস্যা থাকলেও ডান চোখে অপারেশন করেন ওই চিকিৎসক। পরে দুঃখপ্রকাশ করে ঘটনাস্থলে থেকে পালিয়ে যান শাহেদারা বেগম।

 

এই ঘটনার পরদিন রাতে শিশুটির বাবা মাহমুদ হাসান ধানমন্ডি থানায় মামলা করেন। এরপরই অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT