দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির তথ্য পুলিশ সদরদপ্তরের কাছে নেই

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির তথ্য পুলিশ সদরদপ্তরের কাছে নেই

ঢাকা, ২২ ডিসেম্বের ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে কোনো তথ্য পুলিশ সদরদপ্তরের জানা নেই। রবিবার দুপুরে এ তথ্য জানান পুলিশ সদরদপ্তরের মুখপাত্র এআইজি ইনামুল হক সাগর। তিনি বলেন, ‘এমন কোনো নোটিশ জারির তথ্য আমাদের কাছে নেই।’

 

পুলিশের এই কর্মকর্তা জানান, পুলিশ সদরদপ্তর এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে নোটিশ জারির জন্য ইন্টারপোলে একটি চিঠি দিয়েছিল। তবে সে বিষয়ে কোনো আপডেট নেই।

 

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের বরাতে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির খবর প্রচার হয় গণমাধ্যমে।

 

তবে পরে বেলা সোয়া ১টার দিকে তাজুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, ‘রেড নোটিশ জারির বিষয়ে প্রসিকিউশনের কাছে কোনো তথ্য নেই। এটি জানাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ সদর দপ্তর। ১৩ নভেম্বর পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখা এনসিবিতে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে নোটিশ জারি করতে আবেদন করে ট্রাইব্যুনাল।’

 

প্রধান কৌঁসুলি বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে তিন মাসের মধ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত শেষ করার লক্ষ্য রয়েছে। ট্রাইব্যুনালে অনেকের বিরুদ্ধেই অভিযোগ এসেছে। হাসিনার বিরুদ্ধে তদন্ত অগ্রাধিকারভিত্তিতে হচ্ছে। তদন্ত প্রতিবেদন এসে পৌঁছালে বিচার শুরু হবে।’

 

এর আগে গত ১২ নভেম্বর প্রসিকিউশন জানিয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ দলটির পলাতক নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

 

এর আগে গত ১৭ অক্টোবর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে আলাদাভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

 

২৩ অক্টোবর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে।

 

এরপর ১০ নভেম্বর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, শেখ হাসিনাসহ পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার।

 

উল্লেখ্য, ভারতের সঙ্গে ২০১৩ সাল থেকে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরারি আসামি ও বন্দিদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি রয়েছে।

 

এদিকে শেখ হাসিনা ভারতে আছেন, সেটা গত অক্টোবর মাসেই দেশটির সরকার নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT