দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
শেখ হাসিনার মতো পদত্যাগের পর হেলিকপ্টারে পালালেন নেপালের প্রধানমন্ত্রী

শেখ হাসিনার মতো পদত্যাগের পর হেলিকপ্টারে পালালেন নেপালের প্রধানমন্ত্রী

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৯ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): জেন-জি তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। পদত্যাগের পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো হেলিকপ্টারে কাঠমুন্ডু ছেড়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। তার সঙ্গে রয়েছেন ৭ মন্ত্রী। তবে তিনি কোথায় যাবেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

 

গত দুদিনের বিক্ষোভ ২৫ জনের প্রাণহানি এবং কয়েকশ আহতের পর জেন-জি নামের তরুণরা প্রধানমন্ত্রীর বাসভবনসহ বিভিন্ন সরকারি দপ্তর জ্বালিয়ে দেয়। এর আগে প্রথম দিন ১৯ জনের প্রাণহানির পর দায়িত্ব নিয়ে সকাল থেকে বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করার পর অবশেষে প্রধানমন্ত্রীও পদত্যাগে বাধ্য হন।

 

সর্বশেষ খবর অনুযায়ী, নেপালের প্রধানমন্ত্রী কাঠমান্ডুতে একটি হেলিকপ্টারে উঠছেন। এর গন্তব্য কোথায় তা পরিষ্কার নয়। অনলাইন এনডিটিভি এ খবর দিলেও কাঠমান্ডু পোস্ট বলছে, পার্লামেন্ট ভবনসহ গুরুত্বপূর্ণ ভবনগুলোতে নিরাপত্তা রক্ষায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল সরাসরি প্রধানমন্ত্রী অলি’কে পদত্যাগের আহ্বান জানান। এই ঘটনাকে অনেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের সঙ্গে তুলনা করছেন।

 

স্থানীয় সূত্র জানায়, বিমানবন্দর নেপালি সেনারা দখল নিয়েছে। বন্ধ করা হয়েছে সমস্ত বিমান ওঠা-নামা। চরম অরাজক পরিস্থিতি সামাল দিতে শাসনভার নেওয়ার হাতে এগোচ্ছে সেনাবাহিনী। তবে সবচেয়ে বেশি জল্পনা অলির দেশ ছাড়া নিয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT