দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

শেষ হলো ‘কান’উৎসব, শ্রেষ্ঠ ছবি ‘প্যারাসাইট’

বিনোদন ডেস্ক, ২৭ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): শেষ হলো আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে সবচেয়ে সম্মানজনক পুরস্কার স্বর্ণপাম জিতে নিয়েছে দক্ষিণ কোরিয়ার ছবি প্যারাসাইট। সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন স্পেনের তারকা অভিনেতা ও গায়ক অ্যান্তোনিও বান্দেরাস আর সেরা অভিনেত্রী হিসেবে উঠে আসে ব্রিটিশ অভিনেত্রী এমিলি বিচামের নাম। শনিবার সন্ধ্যায় ফ্রান্সের প্যালেইস দে ফেস্তিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে জমকালো পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ১১দিন ব্যাপী উৎসবটি শেষ হয়।

সন্ধ্যা নামতেই নামি দামি তারকাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ফ্রান্সের দক্ষিণ উপকূলের প্যালেইস দে ফেস্তিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের লাল গালিচা। সম্মনজনক কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসরের সমাপনী অনুষ্ঠান শুরুর আগে জমকালো পোশাকে আলোকচিত্রীদের সামনে দাঁড়ান তারা।

এ বছরও কানের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পাম জিতে নিলো এশিয়ার ছবি। ‘প্যারাসাইট’ ছবিটি নির্মাণ করে দক্ষিণ কোরিয়ার নির্মাতা বং জুন হো দক্ষিণ ফরাসি উপকূলে ওড়ান নিজ দেশের পতাকা। প্রতিযোগিতায় ২১টি ছবির সাথে লড়াই করে ছবিটি এ পুরস্কার জিতে নেয়। প্রতিযোগিতায় দ্বিতীয় সম্মানজনক পুরস্কার গ্রাঁ পি জিতেছে ফরাসি সেনেগাল পরিচালক মাতি দিওপের ছবি ‘আটলান্টিক’।

এ বছর কানে সেরা অভিনেতা হিসেবে উঠে এসেছে স্পেনের তারকা অভিনেতা ও গায়ক অ্যান্তোনিও বান্দেরাসের নাম। ‘পেইন অ্যান্ড গ্লোরি’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি। কানে প্রদর্শনের সময়ই দর্শকের মন জয় করে নেয় ছবিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT