ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বেগম খালেদা জিয়ার মুক্তির জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ছাত্রলীগের পদচ্যুত সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী টাকা আত্মসাতের অভিযোগে কবে জেলে যাবেন সেই অপেক্ষায়ই আছি।
তিনি বলেছেন, ‘দুই কোটি টাকার দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়া যদি কারাবন্দি থাকেন তাহলে পত্রিকা ও আওয়ামী লীগ নেতাদের কথা অনুযায়ী ৮৬ কোটি টাকা আত্মসাতের দায়ে শোভন-রাব্বানী কবে জেলে যাবেন?’
মোশাররফ বলেন, ‘ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে বহিষ্কার করা হয়েছে। আবার সরকারি দলের লোকেরা বলছেন, ছাত্রলীগ থেকেও যুবলীগের মধ্যে বড় দুর্নীতি- টেন্ডারবাজি আছে। এমন অভিযোগও আছে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের অপসারণের সঙ্গেও নাকি অনেকে জড়িত রয়েছেন।’‘আপনারা দেখেছেন বালিশ দুর্নীতি, পর্দা দুর্নীতি, বই দুর্নীতি। পত্রিকায় খবর বেরিয়েছে, কোনো একটা প্রতিষ্ঠান ১০ কোটি টাকার সরঞ্জাম পাহারা দেয়ার জন্য ৪৫ কোটি টাকা খরচ করেছে। এভাবে দেশ চলছে।’
Leave a Reply