দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সংগীতশিল্পী খালিদ হোসেনকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

সংগীতশিল্পী খালিদ হোসেনকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

ধানমন্ডির নজরুল ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে প্রয়াত নজরুল সংগীতশিল্পী খালিদ হোসেনের দ্বিতীয় নামাজে জানাজে। আজ ২৩ মে বৃহস্পতিবার সেখানে তাকে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। শেষ শ্রদ্ধা নিবেদনকালে সহকর্মী, ভক্ত অনুরাগীরা বলেছেন, নির্লোভ এ মানুষটি ছিলেন শুদ্ধ সুরে নজরুল চর্চার পথিকৃৎ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তৃতীয় জানাজা শেষে গুণী এ শিল্পীকে দাফন করা হবে গ্রামের বাড়ি কুষ্টিয়ার কোটপাড়ায় মায়ের কবরে।

শুদ্ধসুরে নজরুল চর্চার পথিকৃৎ তিনি। জনপ্রিয়তার কথা ভাবেন নি, আজীবন তার ভেতর-বাহির যেন একজন নজরুল। কিংবদন্তী এ শিল্পীর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় তারই স্মৃতিবিজড়িত নজরুল ইনস্টিটিউটে। ভক্ত, সহকর্মীদের ভালোবাসা, অনুরাগে শেষ শ্রদ্ধায় সিক্ত হন শিল্পী।

শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতারা। নজরুল ইনস্টিউটের পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। খালিদ হোসেনের শেষ ইচ্ছা অনুযায়ী কুষ্টিয়ায় দাফন করতে সব প্রস্তুতিই নিয়েছে পরিবার।

হৃদযন্ত্রের সমস্যা নিয়ে গত ৪ মে হাসপাতালে ভর্তি হন নজরুল সংগীত শিল্পী খালিদ হোসেন। বুধবার (২২ মে) রাত ১০টা ১৫ মিনিটের দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT