দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সংসারে সুখী হওয়ার টিপস দিলেন টয়া

সংসারে সুখী হওয়ার টিপস দিলেন টয়া

বিনোদন ডেস্ক, ২৫ ডিসেম্বের২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): এক সময় ছোট পর্দার বেশ পরিচিত মুখ ছিলেন মুমতাহিনা চৌধুরী টয়া। তবে এখন অভিনয় কম করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। নানা বিষয়ে কন্টেন্ট নির্মাণ করে অনুরাগীদের মাঝে আনন্দ ছড়িয়ে দিচ্ছেন।  ব্যক্তি জীবনে বিবাহিত এই অভিনেত্রী।  ২০২০ সালে ছোট পর্দার অভিনেতা সৈয়দ জামান শাওনকে বিয়ে করেন টয়া।  প্রায় পাঁচ বছর ধরে চুটিয়ে সংসার করছেন এ তারকা দম্পতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুমতাহিনা চৌধুরী টয়া সংসার সুখী হওয়ার টিপস দিয়েছেন।

সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, ‘বর্তমান সময়ে ভুল করলে অনেকে সম্পর্ক ভেঙে ফেলে।  চারিদিকে অনেক অপশন একটা সম্পর্ক না থাকলে কী হবে, হাজারটা আসবে যাবে এমন মনোভাব অনেকের থাকে। তবে ভুল গুলো মানিয়ে নিয়ে সংসার করতে পারাটাই সত্যিকার অর্থে সাফল্য।

টয়ার কথায়, ‘আল্লাহ আমাদের দিকে শুভদৃষ্টি রেখেছে, মাথায় হাত রেখেছে আমরা এখনও ভালো আছি। পরিবারের সদস্যরা আমাদের ভালোবাসে। আমরা একে অপরকে ভালোবাসি। আমাদের মধ্যে দোষ ত্রুটি আছে আমরা অনেক ভুল করি। ইগোকে পাশে রেখে আমাদের সমস্যা সমাধান করি। দিনশেষে সবার এটা করা উচিত।’

বিরতির পর অভিনয়ে ফেরার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যারা আমাকে এত বছর থেকে ভালোবাসেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি কাজ করছি না অনেক দিন থেকে। তারপরও আমাকে ভালোবেসে যাচ্ছেন। যারা আমাকে ভালোবেসে যাচ্ছেন তাদের জন্য আবারও অভিনয়ে ফিরে আসার চেষ্টা করছি।

মুমতাহিনা চৌধুরী টয়ার ভাষ্য, ‘আমাদের পরিবার খুশি আমরা খুব আরাম-আয়েশে সংসার চালিয়ে যাচ্ছি। বিশেষ করে আমার পরিবারের সদস্যরা খুব হেল্পফুল। তারা আমাদেরকে খুব আরামে রেখেছে। সব দিক থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT