দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সকল আগ্রাসন থেকে ইরান নিজেকে রক্ষা করবে : বাগদাদে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ

সকল আগ্রাসন থেকে ইরান নিজেকে রক্ষা করবে : বাগদাদে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৬ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ইরান নিজেকে যে কোনো সামরিক ও অর্থনৈতিক আগ্রাসন থেকে রক্ষা করবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ। আজ রোববার ইরাকের রাজধানী বাগদাদে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় তিনি ইউরোপীয় দেশগুলোর প্রতি ইরান পরমাণু চুক্তি রক্ষায় আরও পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান।

রোববারে জাভাদ জারিফের সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল-হাকিম। জারিফ বলেন, আমরা উপসাগরীয় অঞ্চলের আরব রাষ্ট্রগুলোর সঙ্গে স¤পর্ক স্থাপন করতে চাই। এর আগে ইরান তাদের সঙ্গে অনাক্রমণ চুক্তি সাক্ষরের আহ্বান জানিয়েছিল। কিন্তু কেউ যদি ইরানের ওপর অর্থনৈতিক বা সামরিকভাবে আক্রমণ করে তাহলে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে লড়বো।

ইরাকি পররাষ্ট্রমন্ত্রী হাকিম বলেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সঙ্গে ইরানের চলমান উত্তেজনায় প্রতিবেশি ইরানকেই সমর্থন দেবে ইরাক। মার্কিন অবরোধের বিষয়ে তিনি বলেন, বাগদাদ বিশ্বাস করে না অর্থনৈতিক অবরোধ সফল হবে। আমি সৎ ও স্পষ্টভাবে বলতে চাই, ইরাক যুক্তরাষ্ট্রের অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান করছে। আমরা ইরানের পাশে আছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT