দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সকল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : বলেছেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

সকল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : বলেছেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক মো. মুসলিম চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে ৩৯তম অডিট রিপোর্ট পেশকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সরকারি অর্থের জিম্মাদারদের আহ্বান জানিয়ে বলেছেন, সকল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে আরো জোরালো ভূমিকা পালন করতে হবে।

রাষ্ট্রপ্রধান বলেন, দেশের জনগণের স্বার্থে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা তাদের দায়িত্ব ও কর্তব্য। ‘অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে এ রিপোর্ট সকল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানে স্বচ্ছতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। এতে সরকারি তহবিল থেকে অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের স্বার্থ রক্ষিত থাকবে। ’

বৈঠকে রাষ্ট্রপতি সিএজি ২০১৪-১৫ ও পূর্বের অর্থবছরের বার্ষিক রিপোর্টে সন্তোষ প্রকাশ করেন। ১৮টি মন্ত্রণালয় ও বিভাগের ৫ হাজার ৫৩৯ কোটি ২২ লাখ টাকার ২৫টি বার্ষিক অডিট রিপোর্ট, ৮টি মন্ত্রণালয় ও বিভাগের ৬১৭ কোটি ৩৪ লাখ ৯টি স্পেশাল অডিট রিপোর্ট রাষ্ট্রপতির পেশ করা হয়।

প্রতিনিধি দলের সদস্যরা হচ্ছেন, ডেপুটি সিএজি (একান্টস এন্ড রিপোর্ট) মো. মাহবুবুল হক এবং অতিরিক্ত সিএজি (পার্লামেন্ট) এ কে এম হাসিবুর রহমান।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT