দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
সঙ্কট নিরসনে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে অন্তর্বর্তী সরকার গঠনে অচিরেই আন্দোলন শুরু হবে : বলেছেন, আ স ম আবদুর রব

সঙ্কট নিরসনে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে অন্তর্বর্তী সরকার গঠনে অচিরেই আন্দোলন শুরু হবে : বলেছেন, আ স ম আবদুর রব

ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কাউন্সিল উত্তর রাজনৈতিক প্রস্তাবনা উপস্থাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, দেশে সঙ্কট নিরসনে সরকারের পদত্যাগ ও বর্তমান সংসদ ভেঙে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে অচিরেই আন্দোলন শুরু হবে। রাষ্ট্রীয় রাজনৈতিক সংস্কার প্রশ্নে এ আন্দোলন শুরু হবে।

দেশে আর্থিক দুরবস্থায় জীবনযাত্রার মান নিম্নগামী হয়েছে বলে মন্তব্য করে সরকারের সমালোচনায় আবদুর রব বলেন, উন্নয়নের নামে দুর্নীতি ও অর্থ পাচারের মাধ্যমে দেশকে দুর্যোগে ফেলে দিয়েছে সরকার। আর্থিক দুরবস্থায় মানুষের আয় কমে গেছে। জীবনযাত্রার মান নিম্নগামী হয়েছে।

দেশে পাঁচ থেকে ছয় কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে জানিয়ে জেএসডির সভাপতি বলেন, বিপন্ন মানুষের প্রতি, অপুষ্টিতে ভোগা শিশুদের প্রতি সরকারের কোনো মনোযোগ নেই। এছাড়া নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ বৃদ্ধি পাচ্ছে। উন্নয়নের আত্মতুষ্টির আড়ালে গণতন্ত্র, সংবিধান ও মানবাধিকারকে বলি দেওয়া হয়েছে।

রাষ্ট্র বিনির্মাণে জেএসডির ১০ দফা কর্মসূচি তুলে ধরেন তিনি; সংবিধান সংশোধন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানবাধিকারের নিশ্চয়তা, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, নিরপেক্ষ নির্বাচন, প্রজাতন্ত্র দিবস ঘোষণা, প্রতিরক্ষা বাহিনী আধুনিকায়ন, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান, জাতীয় অর্থনৈতিক কাউন্সিল গঠন, সার্ক এর অধীনে উপ-আঞ্চলিক অর্থনৈতিক জোট গঠনের দাবির কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন দলটির সভাপতি আ স ম আব্দুর রব, বক্তব্য রাখেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন স্বপন, অ্যাডভোকেট আনোয়ার হোসেন তালুকদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT