দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সবার সহযোগিতায় ডেঙ্গু নির্মূলও সম্ভব : বলেছেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

সবার সহযোগিতায় ডেঙ্গু নির্মূলও সম্ভব : বলেছেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

ঢাকা, ০৫ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এ কর্মসূচিতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ‘বর্তমান সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে যেমনভাবে কাঠোর আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছে, ঠিক একইভাবে সবার সহযোগিতায় ডেঙ্গুর প্রকোপও নির্মূল করা সম্ভব হবে। ডেঙ্গুর বিস্তার রোধে ইতিমধ্যে সরকার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে।’

মহিবুল বলেন, ‘দীর্ঘমেয়াদীভাবে ডেঙ্গুর বিস্তার রোধ ও নির্মূল করার জন্য দেশের বিভিন্ন গবেষক, চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিশেষজ্ঞদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে সিটি করপোরেশন ও বিভিন্ন এজেন্সি একত্রে কাজ করবে। সরকারের প্রচেষ্টার পাশাপাশি আমাদের প্রত্যেকের নিজ নিজ আঙ্গিনা ও আবাসস্থল পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করতে হবে, এতে করে স্বল্পসময়ের জন্য হলেও ডেঙ্গু থেকে আমরা মুক্তি পাবো।’

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, ‘শুধু ঔষুধ প্রয়োগ করে ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব নয়, এজন্য প্রয়োজন সবার মধ্যে জনসচেতনতা। যে যার আবাসস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করার মাধ্যমে এই দুর্যোগ মেকোবেলা করতে পারি। এজন্য সকলকে এগিয়ে আসতে হবে।’

রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া। এছাড়াও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু জাফর মোহাম্মদ রুহুল মোমেন, প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুল আলীম, জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূর মোহাম্মদ, প্রক্টর ড. মোস্তফা কামাল, ন্যাশনাল মেডিকেল কলেজের কনসালটেন্ট ড. মিজানুর রহমান কল্লোল প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT