দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সব রেলস্টেশনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের সুপারিশ

সব রেলস্টেশনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের সুপারিশ

ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে দেশের সব রেলস্টেশনে তার প্রতিকৃতি, ম্যুরাল এবং সংক্ষিপ্ত জীবনী মার্বেল পাথরে লিপিবদ্ধ করে স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আজ বুধবার সংসদ ভবনে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদীয় স্থায়ী কমিটির এই বৈঠকে এছাড়াও বেশ কয়েকটি প্রস্তাব রাখা হয়।

ট্রেনে অবৈধ মালামাল পরিবহন প্রতিরোধ ও যাত্রীর নিরাপত্তার স্বার্থে ঢাকা এবং চট্টগ্রাম স্টেশনে বডি স্ক্যানার এবং ল্যাগেজ স্ক্যানার দ্রুত স্থাপনের পাশাপাশি পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলা স্টেশনেও এসব ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করেছে কমিটি।

বাংলাদেশ রেলওয়ের রিফর্ম প্রকল্পটির আওতায় যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে প্রয়োজনে আউটসোর্সিং করে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেম (ইআরপি) বাস্তবায়ন করা।

এছাড়া গাজীপুরের ধীরাশ্রম কন্টেইনার টার্মিনাল নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য মন্ত্রণালয়কে তাগাদা দেওয়া।

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে বৈঠকে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর ও শফিকুল ইসলাম শিমুল উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT