দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ০৯ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচজন বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক-২০২২ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব পতক বিতরণ করেন প্রধানমন্ত্রী।

পদক পাওয়া নারীরা হলেন- রহিমা খাতুন, অধ্যাপক কামরুন নাহার বেগম, ফরিদা ইয়াসমিন, ডা. আফরোজা পারভীন ও নাসিমা বেগম।

তাদের প্রত্যেককে একটি করে স্বর্ণপদক, চার লাখ টাকার চেক ও সনদপত্র দেয়া হয়।

নারী শিক্ষায় বিশেষ অবদানের জন্য ফরিদপুর জেলার রহিমা খাতুন, নারী অধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম জেলার প্রফেসর কামরুন নাহার বেগম এবং নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সাতক্ষীরা জেলার ফরিদা ইয়াসমিন পদক পেয়েছেন।

এছাড়া সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারীদের সচেতন করতে নড়াইল জেলার ডা. আফরোজা পারভীন এবং গ্রামীণ উন্নয়নে বিশেষ অবদানের জন্য ঝিনাইদহ জেলার নাসিমা বেগমকে এই পদক প্রদান করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল।

পদক পাওয়া নারীদের মধ্যে বক্তব্য রাখেন ডা. আফরোজা পারভীন।

অনুষ্ঠানে বেগম রোকেয়ার জীবন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT