দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সরকারি কর্মকর্তারা ঘুষ খাচ্ছে কেন, প্রশ্ন হাইকোর্টের

সরকারি কর্মকর্তারা ঘুষ খাচ্ছে কেন, প্রশ্ন হাইকোর্টের

ঢাকা, ২৪ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ফিটনেস ছাড়াই রাজধানীতে চলছে দেড়লাখের বেশি যানবাহন। আর সারা দেশে এ সংখ্যা সাড়ে চার লাখ। আদালতের তলবে হাজির হয়ে বিআরটিএ’র পরিচালক ও মুখপাত্র এ তথ্য জমা দেন। তবে হাইকোর্ট শুধুমাত্র সংখ্যা না দিয়ে মালিকের নামসহ এক মাসের মধ্যে বিস্তারিত জানাতে বলেছেন।

এ সময় আদালত ক্ষুব্ধ হয়ে বিআরটিএ এর পরিচালকের কাছে জানতে চান, সরকার এত সুযোগ সুবিধা ও বেতনভাতা দেয়ার পরও কেন দুর্নীতি হচ্ছে। কেন সরকারি কর্মকর্তারা ঘুষ খাচ্ছে এমন প্রশ্ন করেন উচ্চ আদালত।

একই সঙ্গে প্রশ্ন করেন, সড়কে কেন এত অনিয়ম এবং আইনশৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সামনে দিয়ে রাস্তায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল করছে? রাজধানীসহ সারা দেশের ফিটনেসবিহীন যানবাহনের তালিকা উচ্চ আদালতে জমা দেয়ার সময় মাহবুব-ই রাব্বানীর কাছে এসব প্রশ্ন করেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার।

সড়কের চলাচলরত ফিটনেসবিহীন যানবাহনের তালিকা চেয়ে কর্তৃপক্ষকে উচ্চ আদালত তলব করলে সোমবার (২৪ জুন) সকাল ১১টার দিকে আদালতে হাজির হন তিনি। যেখানে বলা হয়, সারা দেশে ফিটনেসবিহীন যানবাহনের সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৩৬৯ এবং রাজধানী ঢাকাতে ১ লাখ ৬৮ হাজার ৩০৮টি গাড়ি চলাচল করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT