দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সরকারের চেয়েও অদৃশ্য শক্তি বড় হয়ে উঠেছে : চরমোনাই পীর রেজাউল করীম

সরকারের চেয়েও অদৃশ্য শক্তি বড় হয়ে উঠেছে : চরমোনাই পীর রেজাউল করীম

ঢাকা, ০৩ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): নুরের ওপরে হামলার ঘটনায় সরকারের অবস্থা দেখে মনে হয় দেশে অদৃশ্য কোনো শক্তি সরকারের চেয়েও বড় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। এর আগে মঙ্গলবার মধ্যরাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেলে তাকে দেখতে যান এবং সমবেদনা জ্ঞাপন করে তার পাশে থাকার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

 

চরমোনাই পীর বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান ব্যক্তিত্ব নুরুল হকের ওপরে যেভাবে হামলা হয়েছে তাতে পরিষ্কার যে, সুনির্দিষ্টভাবে নুরকে টার্গেট করেই হামলা করা হয়েছে। হামলার পরে সরকারের উপদেষ্টাদের কথা ও আচরণ আমাদের আরও ভাবিত করে তুলেছে। আইন উপদেষ্টা হামলার প্রতিবাদ ও নিন্দা জানান। যুব ও ক্রীড়া উপদেষ্টা এই হামলাকে ষড়যন্ত্র বলে অবহিত করেন, আর প্রধান উপদেষ্টা নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু নুরকে কার আদেশে কেন মারা হলো সেই প্রশ্নের উত্তর কেউ দিচ্ছেন না এবং তাদের বিরুদ্ধেও কেউ ব্যবস্থা নিচ্ছেন না। মনে হচ্ছে আমরা সরকার হিসেবে যাদের দেখি তাদের চেয়েও বড় কোনো শক্তি রাষ্ট্রে ক্রিয়াশীল আছে অথচ তারা কারা তা জাতি জানে না। একটি স্বাধীন-স্বার্বভৌম রাষ্ট্রে এই পরিস্থিতি স্বাভাবিক না।

 

তিনি বলেন, জাতি এই রহস্য জানতে চায়। সিদ্ধান্ত কোথা থেকে আসে, আদতে কে দেশ চালায় তা জাতি জানতে চায়। সরকার নির্বাচনের জন্য এগিয়ে যাচ্ছে কিন্তু ঢাকাতেই দেশের শীর্ষ এক রাজনৈতিক নেতার নিরাপত্তার যদি নিশ্চয়তা না থাকে তাহলে কোন ভরসায় দেশের সকল রাজনীতিক নির্বাচনের কাজে মাঠে নামার সাহস পাবে?

 

এসময় চরমোনাই পীরের সঙ্গে দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমানসহ নেতারা ছিলেন। তিনি নুরের সুস্থ্যতার জন্য দোয়া করেন এবং রাজনৈতিক সংগ্রামে নুরের পাশে থাকার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT